শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

শজিমেক- হাসপাতালে এ্যানেস্থেসিয়া বিভাগের উদ্যোগ সিপিআর কর্মশালার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

(১১ ডিসেম্বর) বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এ্যানেস্থেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগের উদ্যোগে “Workshop on CPR” কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় হার্ট ও রেসপিরেটরি অ্যারেস্ট–পরবর্তী দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার কৌশল স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডাঃ আজফারুল হাবীব রোজ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মহসীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ আবু জাহেদ মোঃ ফিরোজ। কর্মশালাটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দীন হায়দার রাসেল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ রাশেদুল ইসলাম রনি, ডাঃ আমিনুর রহমান হীরা, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ অর্নিবান, ডাঃ রফিকসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জরুরি পরিস্থিতিতে রোগীর জীবন রক্ষায় সিপিআর অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। হাসপাতালের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও এ দক্ষতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

কর্মশালার পরবর্তী অংশে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে ধাপে ধাপে সিপিআর প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও আয়োজকরা জানান।

উক্ত সিপিআর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন, এ্যানেস্থেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991