শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

শরিয়তপুরের নড়িয়ায় ছেলের হাতে মা খুন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৬২ বার পঠিত

মানজারুল ইসলাম মিলন মিয়া বিশেষ প্রতিনিধিঃ

শরীয়তপুরের নড়িয়ায় মাকে বটি দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলে জাহিদ মাঝি (২৫) কে আটক করে নড়িয়া থানা পুলিশ।

 

বুধবার(২১ জুন) সন্ধা ৭ টার দিকে শরীয়তপুরের নড়িয়ার ঘড়িষার ইউনিয়নের হাজী জালালউদ্দিন মার্কেটের তৃতীয় তলায় সেলিম মাঝির বাসায় এ ঘটনা ঘটে।

 

নিহত মা নার্গিস বেগম (৪০) ঘড়িষার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং ঘড়িষার বাজারের ব্যবসায়ী সেলিম মাঝির স্ত্রী তিনি।

 

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, নড়িয়ার ঘড়িষার বাজারের হাজী জালালউদ্দিন মার্কেটের মালিক সেলিম মাঝি। সেলিম মাঝির স্ত্রী হলো নার্গিস বেগম। তাদের ঘরে তিন ছেলে। তারমধ্য জাহিদ (২৫) সকলের বড়।

 

জানাযায় বুধবার বিকালে বিয়ের দাওয়াত খেয়ে জাহিদের বাবা ও মা বাড়িতে আসে। পরে জাহিদের মাকে ও জাহিদকে বাড়িতে একা রেখে বাবা সেলিম মাঝি দোকানে চলে যায়। এর পর সন্ধায় বাবা সেলিম মাঝি ও শাহিন মাঝি এসে ঘরের দরজা বন্ধ দেখে। পরে দরজা না খুলায় দরজাটি ভেঙ্গে দেখে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে ছিলো, আর পাশেই পড়ে ছিলো হাতের দুটি আঙ্গুল। আর ছেলে জাহিদ বটি দা হাতে নিয়ে ভয়ংকর ভাবে দাড়িয়ে ছিলো। লোকজনের সাহায্য তাকে আটক করে বেধে রাখা হয়।

 

 

খবর পেয়ে এলাকার লোকজন ঘড়িষার বাজারে একটি বেসরকারী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নড়িয়া থানার ওসি এসে স্থানীদের হাত থেকে হত্যাকারী জাহিদকে আটক করে থানায় নিয়ে যায়।

 

নাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। স্থানীয়দের মাধ্যমে আমরা আসামিকে আমাদের হেফাজতে এনেছি এবং ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এজাহার পাওয়ার সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991