শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ঘোষনা
৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

 

শরীয়তপুর প্রতিনিধি:  শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকায় পদ্মা নদী থেকে ড্রেজিং করে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নড়িয়া উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বৈধ কার্যাদেশের নামে অবৈধভাবে অতিরিক্ত ড্রেজার বসিয়ে রাতদিন বালু উত্তোলন চলছে। এর ফলে পদ্মার দক্ষিণ তীরের রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। বক্তারা দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে বালু উত্তোলন বন্ধ না হলে নড়িয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন জিন্টু ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল। তারা বলেন, “নামমাত্র বৈধ ড্রেজার রেখে অতিরিক্ত ১০-১২টি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এভাবে চলতে থাকলে পদ্মার ডানতীর রক্ষা বাঁধ ভেঙে যাবে। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি।” ঝোড়ো

স্থানীয় বাসিন্দারা জানান, চাঁদপুরে ছাত্র-জনতার হাতে নিহত আলোচিত সেলিম চেয়ারম্যান ওরফে “বালু সেলিম”-এর মৃত্যুর পর থেকেই সুরেশ্বরে একশ্রেণির বিএনপি নেতাকর্মী কাঁটার (ড্রেজার) মাধ্যমে নদী থেকে বালু উত্তোলনে সক্রিয় হয়ে উঠেছে। ফলে সুরেশ্বর, কুন্ডেরচর থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত নদীতীরবর্তী হাজারো পরিবার ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। যেখানে
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাধারণ মানুষের বাড়িঘর সহ জমি রক্ষার্থে ১৪ শত ৭০ কোটি টাকা খরচ করেন সেখানে কিছু অসাধু ব্যবসায়ী হাজার হাজার মানুষের বাড়ি ঘর নদীতে বিলীন হয়ে যাওয়ার মুখে ঠেলে দিচ্ছে সুরেশ্বর গণমানুষের দাবি অবিলম্বে বালি উত্তোলন বন্ধ করতে হবে

অন্যদিকে, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল জানান, “সরকারি নিয়ম মেনেই ওপেন দরপত্রের মাধ্যমে পদ্মা নদীতে দৃশ্যমান বালু অপসারণের অনুমতি দেওয়া হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৮৮ লাখ টাকা।”

তিনি আরও বলেন, বাঁধ রক্ষার্থে নদীর তলদেশে জমে থাকা অতিরিক্ত বালু অপসারণ জরুরি হওয়ায় এই কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এই কার্যাদেশের আড়ালে অতিরিক্ত বালু উত্তোলনের সুযোগ নিচ্ছেন প্রভাবশালীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991