শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসায়বর এলাকায় চতুর্থ শ্রেণী পড়ুয়া এক ছাত্রী ধর্ষনের শিকার!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

মানজারুল ইসলাম মিলন – শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ

২১ সে আগস্ট (সোমবার) বেলা ১১টা ৩০মিনিটে আসামির নিজ বাড়িতে এই ঘটনা ঘটে

 

অভিযুক্ত আসামি রাকিব মাদবর (২২) জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ড ডুবিসায়বর এলাকার স্থানীয় রাজা মিয়া মাদবরের ছেলে

 

উক্ত ঘটনায় (২৪ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে জাজিরা থানায় ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বাবা।

 

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিব মাদবরের বাড়ির পাশেই ভুক্তভোগীর পরিবারটি জমি খাজনা নিয়ে বসবাস করেন। ১৩ বছর বয়সী ভুক্তভোগী কিশোরী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। স্কুলে যাওয়া আসার পথে প্রায়সই অভিযুক্ত রাকিব মাদবর তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতেন। ভুক্তভুগি কিশোরীর থেকে কোনো সাড়া না পেয়ে আসামি রাকিব মাদবর মেয়েটিকে বলেন তার সাথে শারীরিক সম্পর্ক করলে সে মেয়েটিকে বিয়ে করবেন। তাতেও সাড়া না পেয়ে

সবশেষ, গত (২১) আগস্ট (সোমবার) বেলা ১১ টা ৩০ মিনিটে রাকিব মাদবরের বাড়িতে কেউ না থাকার সুযোগে ভুক্তভোগী কিশোরীকে কথা বলার বাহানায় তার বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত রাকিব মাদবর। ধর্ষণের পর ভুক্তভোগীকে এই ঘটনা কাউকে যাতে না বলে সেই জন্য তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসামি রাকিব।

 

ঘটনা জানাজানি হলে এক পর্যায়ে জাজিরা স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জাজিরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করে এবং ভুক্তভোগী পরিবারটি জাজিরা থানায় এসে উক্ত মামলাটি দায়ের করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরিক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে জাজিরা থানা পুলিশ।

 

এদিকে অভিযুক্ত রাকিব মাদবর ঘটনাটি অস্বীকার করলেও তার বাবা স্থানীয় গরু ব্যবসায়ী রাজা মিয়া মাদবর এবং তার স্ত্রী বলেন, আমার ছেলে যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে আমার ছেলের সাথে এই মেয়ের বিয়ে দিতে চাই আমরা। এছাড়া আমাদের আর করার কিছুই নেই। তবে ভুক্তভোগী পরিবারটিকে বিভিন্ন ধরনের হুমকি দেয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে

 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমরা অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত রাকিব মাদবরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নিয়ে মেয়েটিকে শারীরিক পরিক্ষার জন্য পাঠিয়েছি। আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991