বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে-পল্লবীতে নিজ নির্বাচনী এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের পাশে : আমিনুল হক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবীর বিভিন্ন এলাকায় বৃষ্টির ফলে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পরা ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ শুক্রবার দুপুরে পল্লবীতে ঢাকা-১৬ আসনের নিজ নির্বাচনী এলাকার বেগুনটিলা বস্তি, দুয়ারিপাড়া, ট ব্লক, কালশী এবং কাফরুলের বেশ কিছু প্লাবিত এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে তিনি সেখানে ছুটে যান।

এরপর দুপুরে দুর্ভোগে থাকা ৩ হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ পানীয় বিতরণ করেন তিনি। এসময় তিনি বলেন, জলাবদ্ধতার ফলে যতদিন পর্যন্ত এ দূর্ভোগ থাকবে ততদিন পর্যন্ত এই অসহায় পরিবারকে সাহায্য সহায়তা ও রান্না করা খাবার বিতরণ চলমান থাকবে।

খাবার বিতরণকালে আমিনুল হক বলেন, “জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তাঁর আদর্শে সেই পথেই আছি।”
বর্তমান রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হতে হবে। হতাশাগ্রস্ত জাতির মুক্তির পথ হতে পারে শহীদ জিয়ার আদর্শ।

এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এর ১৩ টি থানা এলাকার বিভিন্ন স্পটে গিয়ে অসহায় ও দুস্তদের মাঝে রান্না করা খাবার ও শাড়ী লুঙ্গি বিতরণ করেন আমিনুল হক। স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় তার সঙ্গে ছিলেন।

এসময় তার সঙ্গে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, কাফরুল থানা বিএনপি যুগ্ম আহবায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহবায়ক আশরাফ গাজী, মোকছেদুর রহমান আবির, আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, পল্লবী থানা ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, ৫ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়া, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991