সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুরে ইউএনও’র স্বচ্ছ নেতৃত্বে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি, নির্বাচিত ৫৪ জন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

 

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ডিলার নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত লটারি। রবিবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই লটারিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। উপজেলার ১৩টি ইউনিয়নের আওতাধীন ৫৪টি বিক্রয় কেন্দ্রে চাল বিতরণে যোগ্য ডিলার নিয়োগে অংশ নেন মোট ২০১ জন প্রার্থী। উন্মুক্ত লটারির মাধ্যমে তাদের মধ্য থেকে বাছাই করা হয় ৫৪ জনকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন, উল্লাপাড়া সেনা ক্যাম্পের প্রতিনিধি নাহিদ রানা, এবং রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ—উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন (হিরু), সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান (আরিফ), সাবেক পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক (নওশাদ), বিএনপি নেতা ইয়াছিন আলী ও মোঃ তোতা মিয়া। স্থানীয় প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের প্রতিনিধিগণসহ সাধারণ জনগণের উপস্থিতিতে উন্মুক্তভাবে এই লটারি অনুষ্ঠিত হওয়ায় জনমনে স্বচ্ছতা ও আস্থার সৃষ্টি হয়েছে। ইউএনও মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে এই নিরপেক্ষ প্রক্রিয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা ও সন্তুষ্টি দেখা গেছে। অনেকে স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991