রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং দিবস  উদযাপন- ২০২২ পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি 

কে এম নাছির উদ্দীন
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৭২ বার পঠিত

কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং-২০২২ ইং উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ।

সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ।

 

প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। সে হিসেবে এবারও পালন করা হয়েছে দিনটি, যার মূল প্রতিপাদ্য ছিল- পুলিশই জনতা, জনতাই পুলিশ। একই সাথে কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র।

 

“কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তী শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটি পালনের অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় (২৯ অক্টোবর) দিবসটি উপলক্ষে শাহজাদপুর থানা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে এক আলোচনাসভার আয়োজন করা হয়।

 

থানা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যকারি সদস্য আলহাজ মোঃ আব্দুস ছালাম ব্যাপারি’র সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন,শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ নারী শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ পিপি এ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু,শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত,থানা কমিউনিটি পুলিশং এর সদস্য মোঃ শামসুল আলম, কে এম নাছির উদ্দিন, শাহজাদপুর কমিউনিটি পুলিশিং এর অপারেশন ওসি আব্দুল মজিদ প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন চেয়ারম্যান বৃন্দ,শাহজাদপুর থানার সকল অফিসার বৃন্দ ও কমিউনিটিং পুলিশ বৃন্দ উপস্থিত ছিলেন সহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991