শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

শাহজাদপুরে নদী খননের নামে বসতবাড়ি কৃষি আবাদী জমি ধ্বংসের পায়তারার; আতংকে নদী পাড়ের অসহায় মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩২০ বার পঠিত

কে এম নাছির উদ্দীন,সিনিয়র ক্রাইম রিপোর্টার:

সিরাজগঞ্জের জেরার শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের উপকন্ঠ বারই টেপরি গ্রামে বসতবাড়ি কৃষিআবাদি জমি সংলগ্ন করতো নদী খননের নামে বসত বাড়ি ও আবাদী জমি ধ্বংসের মহা উৎসবে মেতে উঠেছে যুবলীগ নেতা সাজু সহ কয়েকজন সহযোগী প্রভাবশালী।

অসহায় ভুক্তভোগীরা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে, ইউএনও ও থানা বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠছে অসহায় দিশেহারা এলাকাবাসী।

সরে জমিলে এলাকা বাসি নাম প্রকাশে অনিচ্ছুক বলেন যেকোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাহজাদপুর থানা বরাবর লিখিত অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, যুবলীগ নেতা সাজু ও এলাকার বর্তমান মেম্বর হাফিজুল, সাবেক মেম্বর ঠান্ডুর নেতৃত্বে একদল প্রভাবশালী গারাদহ ইউনিয়নের বারই টেপরি গ্রামের বসত বাড়ি ও আবাদি জমি সংলগ্ন করতোয়া নদীতে অপরিকল্পিতভাবে নদী খননের বালু কাটার ফলে যেকোন সময় বসতবাড়ী নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে আতংকের মধ্যে দিন কাটাচ্ছে নদী সংলগ্ন বসতবাড়ীর অসহয় মানুষগুলো।
আবাদি জমিতে ধ্বস শুরু হয়েছে ফলে কৃষি চাষাবাদ ব্যহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এলাকার সহজ সরল মানুষগুলো প্রতিবাদ করলে প্রভাবশালীরা তাদের বিভিন্ন হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে তাদের দমিয়ে রাখার চেষ্টা করছে। প্রভাবশালীরা নদী খননের বালু উত্তোলন করে বালু বাইরে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে যেটা নিয়মবহির্ভূত।

এ নিয়ে বসতবাড়ী রক্ষায় এলাকায় বিক্ষোভ করে ও এলাকাবাসীর পক্ষ থেকে হারুনর রশিদ নামে এক ব্যাক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় ক্ষোভে ফুঁসে উঠছে এলাকাবাসী। যেকোন সময় ঘটতে পারে অপ্রতিকর ঘটনা৷
এলাকাবাসী আরো জানায়, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে
বাইরে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এ “বালু যুবলীগ নেতা সাজু” ও এলাকার প্রভাবশালী সাবেক মেম্বর ঠান্ডুর নেতৃত্বে একদল প্রভাবশালী বাইরে এসব বালু বিক্রী করছে। এ বালু ট্রলারে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে।

এবিষয়ে যুবলীগ নেতা সাজু, বর্তমান মেম্বর হাফিজুল ও ঠান্ডু মেম্বর সহ এর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহনের প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে অসহায় দিশেহারা এলাকাবাসী।

এদিকে, সরেজমিনে ড্রেজারে যুবলীগ নেতা সাজুকে পাওয়া গেলেও তিনি বালু উত্তোলন ও ব্যাবসার সাথে জড়িত থাকার বিষয়রি অস্বীকার করেন। তিনি বলেন, আমি এটা দেখাশোনা করছি। হাফিজুল মেম্বর বলেন, আমি এর সাথে জড়িত নই।

এব্যাপারে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991