শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

শাহজাদপুরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩ জন  গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩২৫ বার পঠিত

কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শাহজাদপুর থানা অভিযোগ দায়ের করেন আ.লীগের নমিনেশনের আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে ৩ জন গ্রেফতার। ২রা অক্টোবর ২০২৩ ইং বিকাল সাড়ে ৫টায় সময়।

 

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, অভিযুক্তরা উপজেলার গারাদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সাথে একজন বিশেষ ব্যক্তিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনয়নের জন্য জনমত জড়িপে এগিয়ে রাখার আশ্বাসে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো- নোয়াখালী জেলার সুধারাম থানার বিনোদপুর গ্রামের মো: দুলাল হোসেনের ছেলে জাহাংগীর হোসেন (৩৬) ও তার স্ত্রী নুয়ারনই গ্রামের বাহার মিয়ার মেয়ে তাছলিমা খাতুন (৩২), বেগমগঞ্জ থানার মনপুরা গ্রামের আছান উল্লাহর ছেলে মো: ফয়জুল্লাহ (৩০), তারা নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দিয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের সাথে যোগাযোগ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো বলে জানা গেছে।

 

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, অভিযুক্তরা উপজেলার গারাদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সাথে একজন বিশেষ ব্যক্তিকে মনোনয়নের জন্য সুপারিশ ও জনমত জড়িপে এগিয়ে রাখার আশ্বাস দিলে তিনি তাদের চাহিদা অনুযায়ী অর্থ প্রদান করেন। পরবর্তীতে উক্ত ব্যক্তিদের নামে ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

 

পরে গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে সোমবার (২রা অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় শাহজাদপুর থানার চৌকশ একটি টিম অভিযান চালিয়ে পৌর শহরের গ্র্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট থেকে প্রতারণার ঘটনায় জড়িত চক্রের মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে। এসময় প্রতারক চক্রের বাকী ২ সদস্য কৌশলে পালিয়ে যায়।

 

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের বাকী ২ সদস্য তাছলিমা খাতুন ও ফয়জুল্লাহ কে পাবনা জেলার ইশ্বরদী থানা পুলিশের সহযোগীতায় রুপপুর পুলিশ ফাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা নগদ ৬৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি প্রিমিও প্রাইভেট কার ও মানবাধিকার কমিশনের একটি পরিচয়পত্র জব্দ করা হয়।

 

এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ভুয়া জনমত জরিপের কথা বলে তারা বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশীদের মোবাইল নম্বর সংগ্রহ করে কল দিত এবং অর্থনৈতিক সুবিধা চাইত। তারা নিজেদের কে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দিত। জিজ্ঞাসাবাদে তারা ১০/১২ জন ব্যক্তির নিকট হতে প্রতারণামুলক অর্থনৈতিক সুবিধা নেয়ার কথা স্বীকার করেছে।

 

শাহজাদপুর থানা থেকে আটককৃত আসামীদ্বয় জেল হাততে প্ররন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991