রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

শাহজাদপুরে রাস্তার পাশ থেকে তালগাছ কেটে নিলেন গাছখেকো নজরুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

 

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরকাদাই গ্রামে সরকারি রাস্তার পাশ থেকে একাধিক তালগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল ইসলাম চরকাদাই গ্রামের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ইউ কালেক্টর গাছ ও পাঁচ বছর বয়সেের ৬০ টি তালগাছ কেটে ফেলে। এসব গাছ এলাকায় ছায়া দিত এবং পথচারীদের জন্য প্রাকৃতিক সুরক্ষা তৈরি করেছিল। গাছ কাটার সময় কেউ তাকে বাধা দিলে তিনি প্রভাব খাটিয়ে হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে। উল্লেখ্য গত পাঁচ বছর ধরে শাহজাদপুর উপজেলার বিভিন্ন রাস্তার ধারে তালবীজ বোপন করে আসছেন, সাংবাদিক, সমাজ কর্মী আব্দুল্লাহ আল মাহমুদ। গত পাঁচ বছরে প্রায় ৪০ হাজার তালবীজ বোপন করেছেন।গত পাঁচ বছর আগে বোপন করা তালগাছ চরকাদাইয়ের একটি রাস্তায় দৃশ্যমান। এই রাস্তার ধারের জমির মালিক নজরুল ইসলাম ৬০টি তালগাছ ও বেশ কিছু কাঠের গাছ ৫০ হাজার টাকায় বিক্রি করেছে বলে স্বীকার করে।
এ বিষয় এ সমাজকর্মী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,তালগাছ বোপনের প্রথম কার্যক্রম পাঁচ বছর পূর্বে এই চরকাদাই গ্রাম হতে শুরু করি, কারন এই গ্রামে আমার জন্মস্থান।প্রথম বছরের গাছ গুলো ছিলো এই রাস্তায়, যা এখন দৃশ্যমান, প্রতি বছর দুইবার করে আগাছা গুলো নিজে পরিষ্কার করে থাকি। আমার গাছ গুলো আমি নিজের সন্তানের মতো করে যত্ন করে বড় করছি।আমি খুবই মর্মাহত হয়েছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য চান্নু , “বিষয়টি আমরা শুনেছি। এটা সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ এবং জনস্বার্থের জন্য হুমকিস্বরূপ। “উপজেলা বন বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি রাস্তার পাশের গাছ কাটার জন্য অনুমতির প্রয়োজন হয়। এই ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। এদিকে, সচেতন মহল এ ধরনের গাছ নিধনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991