সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ঘোষনা
গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা প্রেস ইনস্টিটিউটে সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত মায়ানমারে পাচারের চেষ্টা: ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক হোয়াইক্যং চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ঝিনাইদহে মাটি ধসে শ্রমিক চাপা, জীবিত উদ্ধার গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়ন দাবিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। হলফনামা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থীদের সম্পদের হিসাব জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই শতাধিক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম কোটচাঁদপুরে নিষিদ্ধ পলিথিনে পরিবেশ বিপর্যয়ের চরম আশঙ্কা নামের মিলেই টেকনাফে মসজিদের মুয়াজ্জিন হত্যা মামলার আসামি মনপুরায় সুস্থ নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গড়তে নৌবাহিনীর বিশেষ ফুট পেট্রোলিং আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ শাহজাহান সদস্য গ্রহণ চলছে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন (B.C.S.S) কেন্দ্রীয় কমিটিতে। প্রশংসার মোড়কে প্রতারণা, দাম্পত্য ভাঙনের নীরব ফাঁদ থেকে সাবধান। মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, জাবেদ আটক

শাহজাদপুরে শোকাবহ-আগস্টের-মাসব্যাপী- কর্মসূচীর-অংশ-হিসেবে-শোক র‍্যালী করেছে উপজেলা আওয়ামী লীগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২০৫ বার পঠিত

 

কে এম নাসির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:   শোকাবহ আগস্ট মাসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্দেশ্যে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে সিরাজগন্জ জেলার শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ। মাসব্যাপী এ কর্মসূচীর অংশ হিসেবে আজ পহেলা আগস্ট বৃহস্পতিবার সকাল নয়টা এক মিনিটে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ শোক র‍্যালী করেছে উপজেলা আওয়ামী লীগ। শোক র‍্যালীটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মনিরামপুর বাজার দিয়ে প্রেসক্লাব চত্বর ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পতাকা উত্তোলন ও শোক র‍্যালীতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের মাননীয় এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা চয়ন ইসলাম, সহ সভাপতি মোঃ আব্দুল জব্বার, টিপু সুলতান, মো: আব্দুল কাদের শেখ, এ্যাড. আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র মোঃ মনির আক্তার খান তরু লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির টিপু, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল বাসেত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিরুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক মোঃ আবুল হাশেম, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ্র, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান, সহ দপ্তর সম্পাদক মোঃ শাহান আলী, সদস্য ডাঃ মোঃ শাহ আলম, মোঃ বেলাল প্রামাণিক, মোঃ শামসুল আলম, ইলিমগীর মাসুদ জেম সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৪ তম জন্মদিন পালন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস পালন সহ বৃক্ষরোপণ কর্মসূচি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ষোলটি আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991