মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

শাহজাদপুর তালগাছি মহাসড়কে ট্যাংকলরী ও নসিমনের দুর্ঘটনায় ১ নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

 

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:      সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় ইউসুব আলী (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ৩টার দিকে বগুড়া নগরবাড়ির মহাসড়কের তালগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুব আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান গ্রামের রাজা শেখের ছেলে।

শাহজাদপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার রোকনুজ্জামান বলেন, দুপুরে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলন করে একটি ট্যাংকলরী বগুড়ার দিকে যাচ্ছিলো। ট্যাংকলরীটি শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় পৌছে বিপরীতমুখী একটি নসিমনকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমন চালক ইউসুব আলী নিহত হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করি।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন, এবং হাটি কুমরুল হাইওয়ে থানার এসআই কিশোর কুমার ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হাইওয়ে পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991