শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনে গিয়ে প্রাণ গেল র‌্যাব সদস্যের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৯৫ বার পঠিত

হবিগঞ্জের প্রতিনিধিঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দায়িত্ব পালন করতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা মাহমুদুল হাসান (৩৫) নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় আরেকজন আহত হয়েছেন। আহত র‌্যাব সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর চৌধুরী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান (৩৫) যশোর জেলার বাসিন্দা এসএম মুরাদ হোসেনের ছেলে।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের দুই সদস্য মোটরসাইকেলে করে দায়িত্ব পালনে বের হয়েছিলেন। চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুইজন গুরুতর আহত হন। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন।

রাত সাড়ে ১০টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টারে করে আহত অপর র‌্যাব সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম সাখাওয়াত আবু তাহের। তিনি শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কনস্টেবল। তিনি চাঁদপুর জেলার বাসিন্দা ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, পিকআপ ভ্যানের চাপায় র‌্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হন। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991