সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

শিক্ষকদের ছয় দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মোঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষকরা। সোমবার (২০ মে) দুপুরে শহরের সেন্টু মার্কেট এলাকায় জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান। বক্তব্য দেন সহ-সভাপতি মো. তরিকুল আলম সিদ্দিকী, মো. শরিফুল আলম, মো. আ. হামিদ, সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল আখতার, মো. মোত্তালেব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত। জাতীয় উন্নয়নের অন্যতম স্তম্ভ হিসেবে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুবিধা নিশ্চিত করা জরুরি। তাঁরা আরও বলেন, সরকার যদি দ্রুত দাবি বাস্তবায়নের উদ্যোগ না নেয়, তাহলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, অবসরকালীন ভাতা দ্রুত প্রদান এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991