শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

“শিক্ষার বাতিঘর” মাহেরিনের কবর জিয়ারতে জেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে শিক্ষা পরিবারের শ্রদ্ধা নিবেদন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

 

মোঃআশরাফুল ইসলাম রাজু জেলা ব্যুরো প্রধান,নীলফামারীঃ
ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত জলঢাকার গর্বিত সন্তান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা ও মহীয়সী নারী মাহেরিন চৌধুরীর সমাধিতে শুক্রবার(২৫ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান ।

জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে অনুষ্ঠিত এই শ্রদ্ধাঞ্জলি ও কবর জিয়ারত কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, উপজেলা শিক্ষা অফিসার আশরাফ উর জ্জামান সরকার, এটিএম নুরুল আমিন শাহ্, অনির্বাণ বিদ্যার্থীত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এ সময় জেলা শিক্ষা অফিসার মোঃহাফিজুর রহমান বলেন:
“মাহেরিন চৌধুরী কেবল একজন শিক্ষক নন, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান, একটি অনুপ্রেরণার নাম। তাঁর এই অকাল মৃত্যুতে শিক্ষা পরিবার এক বিশাল শূন্যতার মুখে পড়েছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।”

শ্রদ্ধা নিবেদনের সময় মাহেরিন চৌধুরীর স্বামী সাংবাদিকদের এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন:
“আমার স্ত্রী শিক্ষকতা পেশাকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন। ও বলতো—‘আমার ছাত্ররাই আমার সন্তান।’ আজকে তাঁকে হারিয়ে আমরা শুধু একজন মানুষ নয়, একজন সংগ্রামী নারীকেও হারালাম। আমি তাঁর আত্মার শান্তি ও তাঁর স্বপ্নগুলো যেন বাস্তবায়িত হয়, সবার কাছে এই দোয়া চাই।”

কবর জিয়ারতে জলঢাকা ছাড়াও কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মেলাবর দ্বীমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সবাই মাহেরিনের স্মৃতিকে চিরভাস্বর রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাঁর জীবনের আদর্শ ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991