শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

শিল্প এলাকাকে শিল্পের মতোই সাজানো হবে: গাজীপুরে জামায়াতে আমির ডা. শফিকুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

 

 

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিল্প এলাকার মানুষের সুবিধায় কাজ করবে জামায়াত। সবার প্রতি ইনসাফ করা হবে। শিল্প এলাকাকে শিল্পের মতোই সাজানো হবে, যাতে শ্রমিক ভাই ও বোনেরা সম্মানের সঙ্গে কাজ করতে পারেন। মা-বোনদের বেতনবৈষম্য আর থাকবে না।

মায়েদের শিশুর বয়স দুই থেকে আড়াই বছর না হওয়া পর্যন্ত তাঁরা পাঁচ ঘণ্টা কাজ করবেন। বাকি সময় সন্তানকে দেবেন। এর দায়িত্ব সরকারকে নিতেই হবে। মায়ের সংখ্যা বুঝে প্রতিষ্ঠানে শিশুদের জন্য ডে-কেয়ার রাখার ব্যবস্থা করা হবে। তাই যারা মায়েদের সম্মান করেন না, আল্লাহ তাদের অপমানিত করেন।

মঙ্গলবার বিকালে গাজীপুরে রাজবাড়ি মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, রাজার ছেলে রাজা—রাজনীতির এই পদ্ধতি পাল্টে দেওয়া হবে। সব শ্রেণি-পেশার মানুষ যাতে ক্ষমতায় আসতে পারেন, সে ব্যবস্থা করব। গাজীপুরের পানি, গ্যাস, থাকা-খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুতে সমস্যা। কিন্তু গাজীপুর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্ব রাখছে।

তরুণদের নিয়ে জামায়াতের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে অসম্মানিত করব না, কাজ তুলে দেব। যুবসমাজের হাতে দেশ তুলে দেওয়া হবে। তারা সামনে এগিয়ে নিয়ে যাবে দেশকে। স্বাধীনতার ৫৪ বছর পরও দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে রাজনৈতিক দলের, জনগণের উন্নয়ন হয়নি। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। নেতাদের টাকা হু হু করে বেড়েছে।

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে জানান তিনি। জামায়াত আমির বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার আমাদের। অন্য দলও সেই প্রতিশ্রুতি দেয়, কিন্তু ঋণখেলাপিদের নিয়ে তারা চলে। আগে তাদের আশ্রয় দেওয়া বন্ধ করুন।

সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, অন্য আরেকটি দল (বিএনপি) ক্ষমতায় গেলে নিরাপদে কেউ থাকতে পারবে না। ব্যবসায়ী থেকে শুরু করে সব পেশার লোক অশান্তিতে থাকবেন। ভোট বুঝে নিতে হবে, ভোট ডাকাত আসলে ছেড়ে দেওয়া হবে না।

এসময় তিনি জনসভায় গাজীপুরের জনগণের কাছে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে ভোট চেয়েছেন আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991