রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

শেখ হাসিনা উন্নয়নের ছৌঁয়া গ্রামেগঞ্জে পৌঁছে দিয়েছেন…. খাদ্যমন্ত্রী

জুল‌ফিকার আলী সম্রাট, নওগাঁ জেলা ব‌্যু‌রো প্রধান :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

করোনাকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বগুণ বিশ্ববাসী দেখেছে। উন্নত বিশ্ব যেখানে করোনা মোকাবিলায় হিমশিম খেয়েছে সেখানে বাংলাদেশ সফল হয়েছে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি আজ শুক্রবার ১৫ জুলাই বি‌কেল ৫ টায় সাপাহার উপজেলার কলমুডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ নং পাতাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, করোনাকালে দেশে খাদ্যের অভাব হয়নি।কেউ না খেয়ে থাকেনি, কেউ না খেয়ে মারাও যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছেন,তার হাতকে শক্তিশালী করতে হবে। এসময় তিনি নেতাকর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
তিনি আরো বলেন,সরকার কৃষকের জন্য সারে ভর্তুকি দেয় বিদ্যুতে ভর্তুকি দেয়। কৃষকও তাদের মেধা ও পরিশ্রম দিয়ে ফসল ফলায়। শেখ হাসিনার সরকার সেই ফসলেরও নায্যমূল্য নিশ্চিত করেছে।

জনগণকে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারনে দেশে খাবারের দাম বাড়ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে সমস্যা আরো বাড়তে পারে। সে কারনে সাশ্রয়ী হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

শেখ হাসিনা দেশে বহু ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন। মাদ্রাসা এমপিওভূক্ত করেছেন। সকল ধর্মেরই উন্নয়ন করেছেন তিনি। তিনি ঘরে ঘরে বিদ্যুত দিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ করেছেন, সামাজিক নিরাপত্তার আওতা বাড়িয়েছেন। উন্নয়নের ছৌঁয়া তিনি গ্রামেগঞ্জে পৌঁছে দিয়েছেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তারা দেশের উন্নয়ন দেখেনা। কুবুদ্ধি আর ষড়যন্ত্রই বিএনপির শেষ ভরসা।

পাতাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল খালেক,আবদুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল এবং সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম চৌধুরী বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991