শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

শেরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৪৮ বার পঠিত

জেলা ব্যুরো সিরাজগঞ্জঃ
বগুড়ার শেরপুরে ইয়াবা বিক্রিকালে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে আড়াইশ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার (০৯এপ্রিল) বিকেলে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর জেলার সদর উপজেলার লক্ষীপুর গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে রাজিব ব্যাপারি (২৭), বগুড়া সদর উপজেলার নওদাপাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে সজিবুর রহমান (২৬) ও একই এলাকার গোলাম হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮)।

শেরপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদক কারবারি দলের সক্রিয় সদস্য। তারা মরণনেশা ইয়াবার একটি বড় চালান এনে শুক্রবার (০৮এপ্রিল) রাত আটটার দিকে শেরপুর শহরের ধুনটমোড় এলাকায় কেনাবেচা করছিল।

বিষয়টি গোপনে জানতে পেরে তিনি সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। একপর্যায়ে ইয়াবা বিক্রিকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে তাদের শরীর তল্লাশী করে ২৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বগুড়ায় পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991