শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

শৈলকুপায় চলন্ত রুপসা বাসে হঠাৎ আগুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭২ বার পঠিত

 

মোঃ পারভেজ স্টাফ রিপোর্টার:  ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী চলন্ত একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা অর্ধশত যাত্রী। ৬ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল। পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে বাসটির সাইলেন্সারের অংশ থেকে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শৈলকূপা ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মহিউদ্দীন জানান, ঘটনা শোনামাত্র আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে ওই এলাকায় পানির স্বল্পতা থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। মূলত আগুন লাগার কারণ হিসাবে তিনি জানান, বাসে ব্যবহৃত ব্যাটারি থেকে শর্টসার্কিট লেগে এমন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছি। ফায়ার সার্ভিস কর্মকর্তা মহিউদ্দিন আরও জানান, বড় দুর্ঘটনার আগেই যাত্রীরা বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে পুড়ে  প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991