শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পলিথিন ব্যবহার করায় জরিমানা, পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে নির্দেশনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

মো: মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:-

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় পরিবেশ সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের আকস্মিক অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার ৯ জানুয়ারি সকালে উপজেলার কাতলাগাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করেন শৈলকুপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বিশ্বাস।

অভিযানকালে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকের বস্তা ব্যবহার করে চাল সংরক্ষণ ও বিক্রি করার অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে ওবায়দুল স্টোরকে ১ হাজার টাকা এবং এসকে ট্রেডার্সকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্লাস্টিক ও পলিথিনের বস্তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো তা অমান্য করে দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বস্তায় খাদ্যশস্য সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। অভিযানে প্রাথমিকভাবে তাদের দোষ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বিশ্বাস ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যতে প্লাস্টিক বা পলিথিনের বস্তা পরিহার করে পরিবেশবান্ধব পাটের বস্তা ব্যবহারের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আইন অমান্য করলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বাজারের কয়েকজন দোকানি তাদের ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে স্থান ত্যাগ করেন।
এছাড়াও অভিযানের সময় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো এবং হেলমেট ব্যবহার না করার দায়ে এক কিশোরকে তাৎক্ষণিক জরিমানা না করে আইনগত সচেতনতা প্রদান করা হয়। তাকে ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলার জন্য সতর্ক করেন সহকারী কমিশনার।
এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হলে পরিবেশ সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আইন মানার প্রবণতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991