বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

শ্রীপুরে অটো রিকশা নিয়ে উধাও দুই ভাই, থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

 

শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃ-গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে রফিক মিয়ার বাড়ির এক ভাড়াটিয়া ব্যাটারী চালিত অটো রিকশা ভাড়ায় চালানোর কথা বলে অটো নিয়ে পালিয়ে গেছে। এবিষয়ে অটো রিকশার মালিক শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়,পালিয়ে যাওয়া চোর নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মুরাদপুর গ্রামের অহেদ আলীর ছেলে মিজান মিয়া। এর আগেও অহেদ আলীর আরেক ছেলে রুবেল মিয়া আরেকটি অটো চুরি করে নিয়ে গেলে এলাকার মানুষ তাকে হাতে নাতে ধরে বিচার শালিস করে মীমাংসা করেদেন। বেলাল মোড়লের ছেলে শামীম মোড়ল বলেন, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের শাহানাজের বাড়িতে ভাড়া থাকতেন অহেদ আলীর ছেলে রুবেল মিয়া আর মুলাইদ গ্রামে রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন মিজান মিয়া ।

তারা বেশ কিছু দিন ধরে আমার অটো গ্যারেজ থেকে অটোরিকশা ভাড়ায় নিয়ে চালাতেন । প্রতিদিন সকালে অটো রিকশা নিয়ে গিয়ে রাত ৯টার দিকে প্রতিদিনের ভাড়া চারশত টাকা জমা দিয়ে অটো রিকশা গ্যারেজে রেখে যাইতো। প্রতিদিনের মতোই গত ২৬ অক্টোবর সকালে মিজান আমার গ্যারেজ থেকে অটো নিয়ে যায় কিন্তু রাত ৯টায় অটো গ্যরেজে না আসায় আমি মিজানের ফোন নাম্বারে ফোন করলে মিজানের মোবাইলটি বন্ধ পাই। পরে তার বড় ভাই রুবেল মিয়ার মোবাইলে ফোন করলে তার মোবাইল ফোনটিও বন্ধ দেখায়। পরে শাহানাজের বাড়িতে ও রফিক মিয়ার বাড়িতে গিয়ে দেখি রুবেল ও মিজান পালিয়ে গেছে। তখন বুজতে পারলাম আমার অটো রিকশাটিও চুরি করে নিয়ে পালিয়ে গেছে।

অনেক খোজাখুজির পর ২৮ অক্টোবর নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মুরাদপুর গ্রামের অহেদ আলীর ছেলে রুবেল ও মিজানের বাড়িতে যাই ওখানে গিয়েও তাদের কোন খোজ খবর পাওয়া যায়নি। অটোরিকশার খোজে রুবেল ও মিজানের পিতা অহেদ আলীকে জিজ্ঞেস করলে উল্টো আমার উপরে চরাও হয়ে অকত্ত ভাষায় গালিগালাজ সহ খারাপ আচরন করেন। এবিষয়ে আমি প্রশাসনের সহযোগিতা চাই এবং অপরাধীদের আইনের আওতায় এনে যেনো সঠিক বিচারে দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991