শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

শ্রীপুরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৯ বার পঠিত
শামীম আল মামুন স্টাফ রিপোর্টার:  গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) আব্দুল জলিলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাঁর বাবাকে জিম্মি করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতেরা। গতকাল শনিবার রাত দেরটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে এ ঘটনা ঘটে।
আবদুল জলিল অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) হিসেবে সিলেটে কর্মরত আছেন। এসময় অতিরিক্ত ডিআইজির ব্যবহৃত পুলিশের ইউনিফর্মও নিয়ে যাওয়ার অভিযোগ করেন তাঁর বাবা আব্দুল বাতেন। অতিরিক্ত ডিআইজির বাবা আব্দুল বাতেন বলেন, গতরাত ১টার দিকে ৫/৬জন লোক থানা থেকে এসেছেন বলে ডাক দেন। পরে ঘরে ঢুকে তাদের হাতে থাকা দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ১লাখ ১০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণ ও পুলিশের ইউনিফর্ম নিয়ে যায়। এ ঘটনার পর পুরো গ্রামে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা বলেন, আমাদের এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে এবার পুলিশের একজন উর্ধতন কর্মকর্তার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটলো।
পুলিশের তৎপরতা বৃদ্ধির পাশাপাশি ডাকাতদের গ্রেফতার করে আইনের আশ্রয়ে নেয়ার দাবিও জানান তারা। এছাড়াও একই রাতে পাশের ইন্দ্রবপুর গ্রামের আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে সপ্তাহে চারটি ডাকাতির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই স্যার (অতিরিক্ত ডিআইজি) আমাকে জানালে সঙ্গে সঙ্গেই ফোর্স পাঠিয়েছি। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুস্কৃতিকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991