শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

শ্রীপুরে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার:-

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামে সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল মজিদ সরকারের বাড়ি এবং পাশের বাছির সরকারের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

(২১’শে ডিসেম্বর ২০২৫) রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে একই রাতে পাশাপাশি দুই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চোরেরা মধ্যে রাতে ঘরের তালা ভেঙে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী গোদারচালা গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে ছাইদুল ইসলাম ঝুমন সরকার জানান, গত রাত দেড়টার দিকে তিনি তার স্ত্রী কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গভীর রাতে চোরেরা চেতনানাশক স্প্রে করে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৮০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
আমি সোমবার দুপুরে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করে এসেছি।

অন্যদিকে একই রাতে পাশের বাড়িতে বাছির সরকারের ঘরেও একই কায়দায় চুরি সংঘটিত হয়। বাছির সরকারের ছেলে মামুন সরকারের স্ত্রী জানান, ঘটনার আগে অস্বাভাবিক কিছু বিষয় লক্ষ্য করেন তারা। গত শুক্রবার তিনি মেয়েকে নিয়ে বাপের বাড়িতে যান এবং শনিবার বাড়িতে ফিরে রান্নাঘরের হলুদ ও মরিচের গুঁড়ার কৌটা খালি দেখতে পান। পরে বাড়ির পাশের লটকন বাগানে ওই গুঁড়া ছড়িয়ে থাকতে দেখেন। সন্দেহ হলেও তা দিয়েই রান্না করা হয়।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি । তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991