শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

শ্রীপুরে গণধর্ষণে শিকার গার্মেন্টস শ্রমিক বিচারের আশায় দিশেহারা ভিকটিমের পরিবার

আলমগীর হোসেন সাগর
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪০৯ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ শ্রীপুরে নিজ মাওনা গ্রামে গণধর্ষণে শিকার এক গার্মেন্টস শ্রমিক- বিচারের আশায় দিশেহারা ভিকটিমের পরিবার।

একটি কারখানায় চাকুরি করতেন ধর্ষণের শিকার কিশোরী (১৬)। প্রতিবেশী রুপার সাথে তার ভালো সম্পর্ক। কারখানার চাকুরী ছেড়ে দেওয়ার পর বেতন তুলতে যান ধর্ষণের শিকার কিশোরীসহ বান্ধবী রুপা। বেতন উত্তোলনের পর বান্ধবী রুপা বেড়ানোর কথা বলে গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা নিয়ে যায়। পরে উপজেলার শেষ সীমানার কাছাকাছি নিজ মাওনা গ্রামের একটি আকাশমনি বাগানে নিয়ে সেখানে ধস্তাধস্তি শুরু করে নাজমুল ও সিএনজি চালক এরশাদ। এরপর মারধর। এক পর্যায়ে অন্যান্যদের সহায়তায় গণধর্ষণ করে নাজমুল ও সিএনজি চালক এরশাদ।

এই ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের পিতা গত দুইদিন যাবত শ্রীপুর থানায় অভিযোগ করার চেষ্টা করছেন। সর্বশেষ রোববার (২০ মার্চ) বেলা ১১ টায় শ্রীপুর থানার ওসি ইমাম হোসেনের সাথে দেখা করেন।

এ বিষয়ে ভুক্তভোগীর পিতা গণমাধ্যমকর্মীদের বলেন, আমার মেয়ে শুক্রবার সাড়ে ১১ টায় বাড়ি থেকে নিখোঁজ। পরে জানতে পারি তাকে গণধর্ষণ করা হয়েছে। তাকে নিজ মাওনা গ্রামের মনির হোসেনের বাড়ি থেকে উদ্ধার করি। পরে তার ছেলে শরিফুলের কাছে জানতে পারি ধর্ষণের ঘটনার বিষয়ে। শরীফুল নিজেও ধর্ষণে সহায়তা করেছে। আমি দুইদিন যাবত না খেয়ে শ্রীপুর থানায় অভিযোগ করার চেষ্টা করছি। কিন্তু পুলিশ বলছে, এটা শ্রীপুর থানার অন্তর্ভুক্ত নয়, এটা টাঙ্গাইলের সখীপুর থানা। অথচ গতকাল রাতে ধর্ষকদের সহায়তাকারী শরীরফুলসহ এলাকার স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাই। তখন শরীফুলসহ এলাকাবাসী জানায় ঘটনাস্থলটি নিজ মাওনা গ্রামে অবস্থিত। গুগল ম্যাপেও নিজ মাওনা গ্রাম দেখিয়েছে। কিন্তু ওসি স্যার বলছেন, এটি টাঙ্গাইলের সখীপুর থানা।

গত শুক্রবার (১৮ মার্চ) ১১ টায় উপজেলার নিজ মাওনা গ্রামে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

ভিকটিম ও ধর্ষণে সহায়তাকারী শরীফের বক্তব্যমতে যারা গণধর্ষণ করেছেন তারা হলেন, নিজ মাওনা গ্রামের নাজমুল (২১) ও ফজু মিয়ার সন্তান এরশাদ (২৬)। যারা গণধর্ষণে সহায়তা করছেন তারা হলেন, শ্রীপুর উপজেলার সিংদিঘী গ্রামের রশীদের সন্তান রুপা (১৮)। নিজ মাওনা গ্রামের মনির হোসেনের সন্তান শরীফ (২০), একই গ্রামের হাবীবুর রহমান (২২) ও ইমরান হোসেন (২১)।

এ বিষয়ে সিংগারদিঘী গ্রামের লুৎফর ভূঁইয়া বলেন, ভিকটিমের পিতা গত দুইদিন যাবত থানায় গিয়েও অভিযোগ জমা দিতে পারেনি। পরিবারটি খুবই গরীব ও অসহায়। ভিকটিম ও ধর্ষণে সহায়তাকারী শরীফুলকে সাথে নিয়ে গতরাতে ধর্ষণের ঘটনাস্থলে গিয়ে দেখি ওই জায়গার নাম নিজ মাওনা। টাঙ্গাইলের সীমানা ঘটনাস্থল থেকে আরও প্রায় দেড় কিলোমিটার দূরে। ঘটনাস্থল শ্রীপুরের নিজ মাওনা গ্রামে এটা শতভাগ সত্যি। ভিকটিমকে সাথে নিয়ে আমিসহ ভিকটিমের পিতা আজ থানায় গেলে ওসি স্যার আমাদেরকে বলেন, ঘটনাস্থল শ্রীপুর থানায় নয়। মামলাও নেননি তিনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, প্রথম দিনই আমি ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাকে পাঠাই৷ ঘটনা ঘটেছে টাঙাইলে, শ্রীপুরে নয়। মেয়েটা এডাল্ট, সম্পর্ক করে দৈহিক সম্পর্ক করেছে। তবুও আমরা সখীপুর থানায় কথা বলে দেখছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991