বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

শ্রীপুরে চাঞ্চল্যকর রানা হত্যা মামলার এক আসামি গ্রেফতার

শামীম আল মামুন 
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৮১ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর রানা হত্যা মামলার আসামি আকাশকে(২৫)গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

 

আজ শনিবার দিবাগত রাত সোয়া ১২ টায় র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করে জানান।

 

 

গ্রেপ্তারকৃত আকাশ হলো গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারের পিয়ার আলী কলেজের পাশে আ. করিমের ছেলে।

 

 

এ বিষয়টি নিশ্চিত করে মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান,গোপন সংবাদে জেলার কালিয়াকৈরের জামালপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল বেলা সাড়ে পাঁচ টায় আসামি আকাশকে গ্রেফতার করা হয়।

 

 

র‍্যার আরও জানান,গত ২৩ তারিখ অনুমানিক রাত ১১টায় তেলিহাটির মুলাইদ গ্রামের রানা মিয়াকে দুর্বৃত্তরা চুরির অপরাধে বাড়ি থেকে ডেকে নিয়ে মাওনা বাজারের জনৈক আব্দুল আলী এর স’মিল ও অপর আসামি শিপনের দোকানের সামনে ইটের সলিং রাস্তায় ফেলে রাতভর রড, হাতুড়ি, লাঠি, ড্রিল মেশিন দিয়ে আঘাত করলে রানা মিয়া চিৎকার দিলে তার মুখের ভিতর কাগজ গুজে দিত এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার বৈদ্যুতিক শখ এবং পুরুষাঙ্গের ভিতর রড ঢুকিয়ে দিয়ে পৈশাচিক নির্যাতন চালায়।এমনকি হাতুড়ি দিয়ে পিটিয়ে বুকে পাজর, হাত পা ভেঙ্গে দেয়। ড্রিল মেশিন দিয়ে পা ছিদ্র করে গুরুত্বর জখম অবস্থায় রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়।পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে রানাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকা জনক দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নীরিক্ষার পর রানাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে রেফার্ড করলে বক্ষব্যাধি হাসপাতালে পৌছানোর পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে রানাকে মৃত বলে ঘোষনা করেন।হাসপাতালে যাওয়ার পথে রানার উপর নির্যাতনের ভয়াবহ তথ্য সে নিজে পরিবারবর্গের নিকট বর্ণনা করেছেন।

 

 

র‍্যাব বলেন,পরে নিহতের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় ৬জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।এলাকাবাসী খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য লাশ সামনে নিয়ে মানববন্ধন করেন। ঘটনার পরই আসামিরা এলাকা ছেরে গাঁ ঢাকা দিয়ে ধরাছোয়ার বাহিরে চলে যায়। র‍্যাব চাঞ্চল্যকর ঘটনার ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আসামি গ্রেফতারের জন্য তৎপর থাকে এবং একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

আটককৃত আকাশ প্রাথমিক ভাবে স্বীকার করে যে,সে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল।তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991