বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

শ্রীপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক !

শামীম আল মামুন 
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টার বাড়ি কেওয়া চালা নামক স্থানে একটি ভাড়া বাসার বারান্দায় ঝুলন্ত অবস্থায় মদিনা খাতুন (৩৫) নামের এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের স্বজনদের দাবি মদিনা খাতুনের স্বামী তাকে হত্যা করেছে।

সোমবার (১৩ জুন) বেলা এগারোটার দিকে স্থানীয় শাহজাহান মিয়ার বাড়ির বারান্দা থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে। বন্ধ রয়েছে তার মুঠোফোন।

নিহত মদিনা আক্তার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মাসুদ রানার স্ত্রী ও একই গ্রামের মোঃ মোখলেছুর রহমানের মেয়ে। মদিনার স্বামী মাসুদ রানা একই গ্রামের আছর আলীর ছেলে। শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার মোঃ শাহজাহানের বাড়িতে ভাড়া থেকে মদিনা আক্তার ডেনিমেক নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই এলাকায় স্থানীয় আমান কটন কারখানায় চাকরি করেন তার স্বামী। সোমবার ভোরে ভাড়া বাড়ির পাশের কক্ষের লোকজন বারান্দায় মদিনা আক্তারের মরদেহ ওড়নায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহতের ছোট ভাই মো. মোফাজ্জল হোসেন বলেন, তিনি গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় থাকেন। সোমবার সকালে বোনের মরদেহ ঘরের বারান্দায় ঝুলে থাকার খবর পান। দ্রুত সেখানে গিয়ে দেখতে পান বারান্দার চালের কাছের ধর্ণার সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় তার বোনের মরদেহ ঝুলছে। এদিকে বোনের স্বামীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ।

মোফাজ্জল জানান, ওই ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ তার বোন গত তিন বছর ধরে থাকছেন। প্রায় ১৮ বছর আগে মাসুদ রানার সঙ্গে তার বোনের বিয়ে হয়। মোফাজ্জল তার বোনের সন্তানদের বরাত দিয়ে জানান, স্বামী মাসুদ রানা বেশ কিছুদিন ধরে চাকরি করতে অপারগতা প্রকাশ করছিলেন। ব্যাটারি চালিত অটোরিকশা কেনার জন্য স্ত্রীর কাছে টাকা চেয়ে ছিলেন । চাকরি ছেড়ে দেওয়ার কথা বলায় স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। রোববার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন মাসুদ রানা। এরপর সোমবার ভোরে লোকজন থাকার ঘরের বারান্দায় ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি দাবি করেন, পারিবারিক কলহের জেরে তার বোনকে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। এ ঘটনায় তারা আইনগত পদক্ষেপ নিবেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, কয়েকদিন ধরে টাকাপয়সা নিয়ে স্বামী মাসুদ রানার সাথে কলহ চলছিল মদিনা খাতুনের। সোমবার সকালে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর জানতে পারবো। এ ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991