রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

শ্রীপুরে নিবন্ধন না থাকায় তিনটি হাসপাতালকে জরিমানা দুটির- কার্যক্রম বন্ধের নির্দেশ

শামীম আল মামুন 
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিবন্ধন না থাকা ও মেয়াদোত্তীর্ণ নিবন্ধনে হাসপাতাল পরিচালনা করায় তিনটি হাসপাতালকে জরিমানা ও দুই হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৭ মে) বেলা ১২টায় উপজেলার মাওনা চৌরাস্তায় তিনটি হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

এসময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভুষণ দাস উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের নির্দেশ মোতাবেক শ্রীপুর উপজেলার হাসপাতাল গুলোতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাওনা পপুলার মেডিকেল সেন্টার ও আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। এছাড়াও কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদোত্তীর্ণ থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভুষণ দাস বলেন, গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ৭২ ঘন্টার মধ্যে সারা দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনা দেয়া হয়। এরই প্রেক্ষিত্রে শুক্রবার শ্রীপুর উপজেলার , মাওনা পপুলার মেডিকেল সেন্টার, আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার ও কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় মাওনা পপুলার মেডিকেল সেন্টার, আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে কোন নিবন্ধন সনদ দেখাতে ব্যর্থ হয়। এছাড়া কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের মেয়াদোত্তীর্ণ নিবন্ধনে হাসপাতাল কার্যক্রম পরিচালনা করছিল।

ভ্রাম্যমান আদালতের বিচারক শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন দুইটি হাসপাতালে, নিবন্ধন সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা ও একটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদোত্তীর্ণ থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভুষণ দাস আরও বলেন, উপজেলার প্রত্যেকটি হাসপাতালের কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে আমরা বরাবরই কাজ করে যাচ্ছি। সে সকল হাসপাতাল সরকারী নির্দেশনা মেনে পরিচালনা করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে সরকার নির্ধারিত মূল্য নেয়া হচ্ছে কিনা তারও খোঁজ নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991