সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

শ্রীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে আশ্রয়ণ প্রকল্পের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ । 

শামীম আল মামুন 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৪ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা মোঃ জাহিদুল আলম রবিনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷

 

২৮ সেপ্টেম্বর, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি শাওন আকন্দের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি।

 

অনুষ্ঠানের আয়োজক জেলা যুবলীগ নেতা মো. জাহিদুল আলম রবিন বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমরা গাজীপুর জেলা যুবলীগ শ্রীপুর উপজেলার চন্নাপাড়া আশ্রয়ন প্রকল্পের সকল বাসিন্দাদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি৷ প্রধানমন্ত্রী গৃহহীন মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছেন আর আমরা উনার জন্মদিনে খাদ্য সহায়তা দিয়ে আশ্রয়ণ প্রকল্পের মানুষের পশে থাকার চেষ্টা করেছি।

 

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি কমরউদ্দিন, জেলা যুবলীগের সদস্য শেখ সুমন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল কিস, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম জিকু ও সাধারণ সম্পাদনা রাকিব হাসান, আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991