মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
ঘোষনা
শাহআলী থানার ৮,নং ওয়ার্ডবাসী’কে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা: শাহ্ মোস্তাফিজুর রহমান বাবুল স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার

শ্রীপুরে প্রাইভেট কার ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

শামীম আল মামুন 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২০ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সরাফত আলী (৫৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা টু শৈলাট পাকা সড়কের গোতারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত অটোরিকশা চালকের স্ত্রী শিরিনা আক্তার ও এক শিশু যাত্রী গুরুতর আহত হয়েছে।

নিহত সরাফত আলী (৫৫) পার্শ্ববর্তী ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নে গাজীপুর গ্রামের গোতারবাজার এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।

গাজীপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, ‘দ্রুতগতির একটি প্রাইভেট কার শৈলাটের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে দুটি অটোরিকশা পাল্টাপাল্টি করে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় দ্রুতগতির প্রাইভেট কার একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে প্রাইভেট কারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনার অটোরিকশা চালকের স্ত্রী শিরিনা আক্তার ও এক শিশু যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম বলেন, ‘গুরুতর আহতাবস্থায় এক নারী ও এক শিশুকে হাসপাতালে আনা হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শরীরের অনেক অংশে ক্ষত রয়েছে। তবে তারা শঙ্কা মুক্ত।’

মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘাতক প্রাইভেট কারের চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991