শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

শ্রীপুরে বেপরোয়া গতির অটোরিকশা চাপায় নারীর মৃত্যু

আলমগীর হোসেন সাগর 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৫২ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির অটোরিকশার চাপায় ফরিদা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনার পর রাত সাড়ে আটটায় মারা যান তিনি। নিহত ফারিদা খাতুন (৫৫) উপজেলার গোসিংগা ইউনিয়নে দরি খোঁজেখানি গ্রামের মৃত আঃ মজিদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ছেলে আল আমিন জানান, মা উনার মেয়ে কামরুন্নাহার ও নাতি জান্নাতকে নিয়ে এক কবিরাজের বাড়িতে যেতে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাতটার দিকে বরমী ইউনিয়নের বৈরাগবাড়ি মোড়ে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি ৷

এসময় বেপরোয়া গতির একটি অটোরিকশা তাঁকে চাপা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত পেয়ে নাক-কান দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা খারাপের দিকে গেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে নেওয়ার পথে মারা যান ফরিদা খাতুন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির যায়যায়দিনকে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991