সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

শ্রীপুরে মামলা রেখেই বিদ্যুতের লাইন সঞ্চালন ক্ষতি পূরণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৮ বার পঠিত

 

শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে আদালতের চলমান মামলা নিষ্পত্তি না করে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ফসলি জমি ও বসতবাড়ির উপর দিয়ে জোরপূর্বক উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন সঞ্চালন করার প্রতিবাদে এবং ক্ষতি পুরণের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

(৭’ই ফেব্রুয়ারি ২০২৪) মঙ্গলবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবার ও গ্রামবাসী এ মানববন্ধনে অংশ নেন।

উপজেলার বরামা গ্রামে পাওয়ার গ্রীড কোং অব বাংলাদেশ লিমিটেড কর্তৃক ১৩২ কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক লাইন শ্রীপুর থেকে ভালুকায় সঞ্চালন করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

মানববন্ধনে বক্তব্যকালে ভুক্তভোগী পরিবারের গৃহবধূ ফরিদা ইয়াসমিন ঝুমা বলেন, কোন প্রকার ক্ষতিপূরণ না দিয়ে জোরপূর্বক তাদের ফসলী জমি ও বসতবাড়ির উপর দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন সঞ্চালনের ক্ষতিপূরণ দাবি করে তার স্বামী রেজাউল করিম সোহাগ আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়ার পূর্বেই তার স্বামী রেজাউল করিম সোহাগকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে, জোরপূর্বক ফসলি জমি ও বসতবাড়ির উপর দিয়ে লাইন সঞ্চালনের কাজ করছে। এ বিষয়ে ভুক্তভোগী রেজাউল করিম সোহাগ আদালতে মামলা করেছেন এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, গাজীপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী রেজাউল করিম সোহাগের মা স্বপ্না আক্তার জানান, জোরপূর্বক বৈদ্যুতিক লাইন টানানোর সময় আমরা বাধা দিতে গেলে ঠিকাদারের লোকজন আমাদের কে মারধর করেছে এবং আমাদের নির্মানাধীন বসত ঘরের অংশবিশেষ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
আমরা ক্ষতিগ্রস্ত পরিবার স্থানীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে কাজ বন্ধ করে ক্ষতিপূরণ দাবি করছি।
বৈদ্যুতিক লাইন সঞ্চালনের দায়িত্বে নিয়োজিত বি আর পাওয়ারজেন লিমিটেডের প্রকল্প পরিচালক মোঃ শাহানুর পারভেজ কে জানান, ৭’ই ফেব্রুয়ারি দুপুরে লাইন সঞ্চালনের কাজ করার সময় দুর্ঘটনাবশত নির্মাণাধীন বসতবাড়ির দেয়াল ভেঙে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991