শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলা, ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩০৮ বার পঠিত

 

শামীম আল মামুন
স্টাফ রিপোর্টার

গাজীপুরে শ্রীপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী সাংবাদিক মুজাহিদ বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে মঙ্গলবার বরমী ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক মুজাহিদ (২৬)। মো. মোজাহিদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জর্জ মিয়ার ছেলে। তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি।

আসামিরা হলেন, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন (৫০), বরমী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. মারুফ শেখ মোক্তার (৩৫), বরমী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ (৪৮) ও মো. সাইফুল ইসলাম।

তদন্ত কমিটির উপস্থিতিতে হামলা, শেষ না করেই ফিরলেন উপপরিচালকতদন্ত কমিটির উপস্থিতিতে হামলা, শেষ না করেই ফিরলেন উপপরিচালক
মামলা সূত্রে জানা যায়, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে আসে গাজীপুর স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুজ্জামান। এসব বিষয়ের সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক মুজাহিদ। এ সময় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে কয়েজন মারধর করতে থাকেন সাংবাদিক মুজাহিদকে।

এভাবে তিন দফা মারধরের পর তাঁকে ইউনিয়ন পরিষদের একটি রুমে অবরুদ্ধ করে রাখা হয়। এরপর ৯৯৯ কল পেয়ে পুলিশের একাধিক সদস্য গিয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

চেয়ারম্যানের বিরুদ্ধে নামমাত্র প্রকল্প দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মেম্বারদের অনাস্থা চেয়ারম্যানের বিরুদ্ধে নামমাত্র প্রকল্প দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মেম্বারদের অনাস্থা
হামলার শিকার গুরুতর আহত সাংবাদিক মোজাহিদ বলেন, ‘চেয়ারম্যানের দুর্নীতি বিষয়ে রিপোর্ট সংগ্রহ করতে বরমী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রবেশ করি। স্থানীয় বাসিন্দাদের অনুমতি নিয়ে ভিডিও বক্তব্য নেওয়ার সময় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এসে আমার গলা চেপে ধরে। এরপর দুজন ইউপি সদস্য এসে সজোরে মারধর শুরু করে। এভাবে আমাকে তিন দফা মারধর করে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখে। মারধরের কারণে আমার চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয়।’

শ্রীপুর থানার উপপরিদর্শক তদন্ত আজিজুর ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান ও দুজন ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991