সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

শ্রীপুরে স্কুল ছাত্র বিজয় ৫দিন যাবত নিখোঁজ ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭২ বার পঠিত

শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে স্কুল ছাত্র বিজয়কে তুলে নিয়ে দশলাখ টাকা মুক্তিপণ দাবি। ৫দিনেও অপহৃত স্কুল ছাত্রের কোন সন্ধান না পাওয়ায় শঙ্কিত রয়েছে স্বজনরা। নিখোঁজের একদিন পর মুঠোফোনে পুরুষ কণ্ঠে ১০লাখ টাকা মুক্তিপণ চেয়েছে কিশোরের পিতার কাছে।

 

গত ২৬ সেপ্টেম্বর শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের চন্নাপাড়া গ্রাম থেকে স্কুল ছাত্র বিজয় নিখোঁজ হয়।তাকে অজ্ঞাত নামা অপহরণকারীরা অপহরণ করেছে বলে দাবী স্বজনদের।

 

অপহৃত স্কুল ছাত্র রামিমুল হাসান বিজয় (১৪) শ্রীপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের রোমান বেপারীর ছেলে। সে স্থানীয় শতদল কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।

 

অপহৃত শিশুর বাবা রোমান বেপারী জানান, গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল তিনটার দিকে বাড়ির পাশ থেকে আমার ছেলেকে অজ্ঞাত নামা অপহরণকারীরা তুলে নিয়ে যায়। খবর পেয়ে আত্নীয় স্বজনসহ সকলকে বিষয়টি অবহিত করি। এরপর সকলের পরামর্শে থানায় একটি সাধারণ ডায়েরি করি। অপহরণের একদিন পর ২৭ তারিখ বুধবার সকাল ১০টা ১০মিনিটের সময় আমার ব্যবহৃত মোবাইল ফোনে ফোন করে অপর প্রন্ত থেকে একটি পুরুষ কণ্ঠে ১০লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কণ্ঠটি একটু বয়স্ক ব্যক্তির মনে হয়েছে। তিনি আরও জানান, মুক্তিপণের ১০ লাখ টাকা নিয়ে নেত্রকোনা জেলার সুষম দুর্গাপুর নিয়ে যেতে বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে মোবাইল ফোন বন্ধ করে দেয়। এরপর থেকে কোন যোগাযোগ নাই। পুলিশ শুধু শুধু আশ্বাস দিচ্ছে। কিন্তু আমরা খুবই শঙ্কিত রয়েছি।

 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম জানান ,প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্কুল ছাত্র বিজয়কে উদ্ধারের চেষ্টায় কাজ করছে পুলিশ। আশাকরি দ্রুত সময়ের মধ্যে অপহৃত স্কুল ছাত্রকে তার পরিবারের হাতে তুলে দিতে পারবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991