শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

সংবাদের প্রকাশের জের ধরে গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ কাইয়ূম এর উপর সন্ত্রাসী হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার পঠিত

 

মোঃ রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার:
পূর্বে থেকে অত পেতে থাকা একদল সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক এম এ কাইউম শেখ (৪২) গুরুতর আহত হয়। তিনি ওই প্রতিষ্ঠানের মাদারীপুর জেলা সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন।

ঘটনাটি গত রবিবার আনুমানিক রাত ১০.৩০ মিনিটের দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মরহুম মিঠু চৌধুরীর বাড়ির সামনে সংগঠিত হয়।

শিবচর উপজেলা সাংবাদিক সমাজ ও স্থানীয়দের মাঝে ওই ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে। ওই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা হলে, মানববন্ধনসহ বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে বলে তাঁরা হুশিয়ারী উচ্চারণ করেন।

আহত সাংবাদিক বলেন, সাবেক ছাত্রদল নেতা রুবেল মুন্সির নেতৃত্বে ৫/৭ জনের একটি সন্ত্রাসী দল ও’ই স্থানে যাওয়ার পর অকস্মাৎ তাঁর ওপর হামলা চালায়। কিল-ঘুষি ও লাঠি দিয়ে বেধড়ক আঘাত করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রাখে। তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীদল পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে পাশ্ববর্তী পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে ভর্তি করে । তিনি আরও বলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু) এর ছবির সাথে রুবেল মুন্সির ছবি সংবলিত একটি ফেস্টুন লোকজন যাতায়াত করে এমন স্থানে ঝোলানো অবস্থায় ছিলো। যাতে আঘাত লেগে একই দিনে ২ জন ব্যক্তির মাথা রক্তাক্ত হয়। ওই সংবাদটি প্রচারের কারণে তাঁর ওপর সন্ত্রাসী হামলাটা করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, সংবাদ পেয়ে আমার একটা টিম নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে তাঁকে নিয়ে হাসপাতালে এসে চিকিৎসার ব্যবস্থা করানো হয়। অভিযোগ পেলে দ্রুত এর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991