মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে ফ্যাসিস্ট আ.লীগ নেতার নেতৃত্বে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

সিনিয়র রিপোর্টার,রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম–দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এক কথিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১ ডিসেম্বর ) দুপুরে উপজেলা চত্বরে কথিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব ও মাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন লায়ন। এছাড়াও মানববন্ধনে অংশ নেন সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকবৃন্দ।

এর আগে গত ২৪ নভেম্বর “ দুর্গাপুর সাবরেজিস্টার অফিসের অনিয়ম – দুর্নীতি নিয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা” পত্রিকায় একটি অনুসন্ধানমূলক ভিডিও প্রতিবেদনের মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে অফিসের নানা অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ প্রকাশিত হওয়ায়। সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি। যাদেরকে জড়িয়ে সংবাদ প্রকাশ হয় তারা নিজেদের রক্ষা করতে এ কথিত মানববন্ধনের আয়োজন করে।

সাবরেজিস্টার অফিসে হয়রানির শিকার এক ভুক্তভোগী জানান, দুর্গাপুর সাবরেজিস্টার অফিসের নিজস্ব পালিত কিছু দালাল চক্রের হাত ধরে দীর্ঘদিন ধরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য করে আসছে। কিছুদিন আগে তাদের বিরুদ্ধে একটি সত্য সংবাদ প্রকাশিত হয়। তারা কথিত মানববন্ধনের মাধ্যমে সত্য সংবাদকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করছে। তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা সাধারন নাগরিক হিসেবে সাবরেজিস্টার অফিসে অনিয়ম- দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

দুর্গাপুর পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি নূর হোসেন বলেন, সাখাওয়াত হোসেন লায়ন আওয়ামী লীগের চিহৃিত ক্যাডার। তিনি আওয়ামী দু:শাসনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিতেন। লায়ন ওই সময়ে বিএনপি-জামাত নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়েছে। আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এমন কথিত মানববন্ধন মেনে নেয়া যায় না। অবিলম্বে তার গ্রেপ্তার দাবী করছি।

এব্যাপারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন লায়ন মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে দুর্গাপুর উপজেলা সাব রেজিস্ট্রার নাজমুল হোসেন বলেন, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991