বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩৩১ বার পঠিত

শাহিনুল ইসলাম লিটন,স্টাফ রিপোর্টার:

সংবাদ প্রকাশের জেরে ঢাকা পোস্টের কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানার ওপর হামলা চালিয়েছে একদল মাঝি। একইসঙ্গে নৌকা থেকে নদীতে ফেলে দিয়ে হত্যার হুমকিও দেন তারা। (১৮ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে শুলকুর বাজার এলাকায় উক্ত হামলার ঘটনা ঘটে।

সংঘবদ্ধ নৌকার মাঝিদের হামলা ও হত্যার হুমকির ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন জুয়েল রানা। আসামিরা হলেন— সদর উপজেলার পাঁচগাছী ছত্রপুর এলাকার নুরুল ইসলামের ছেলে পিনটু (২৫) ও মিলন (১৮) এবং একই এলাকার নুরুল, নজরুল ইসলাম, বক্কর আলীসহ অজ্ঞাত আরও ৮-১০ জন। আসামিরা নৌকার মাঝি।

এদিকে মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের নির্মাণাধীন শুলকুর বাজার ব্রিজের কাছে নৌকাযোগে লোক পারাপারের নামে মাঝিরা অতিরিক্ত টাকা আদায় করে আসছেন। এ নিয়ে গত ১৬ অক্টোবর ‘৪ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ, বেশি ভাড়ায় পারাপার’ শিরোনামে ঢাকা পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় নৌকার মাঝিরা সংবাদ প্রতিবেদক জুয়েল রানার ওপর ক্ষিপ্ত হয়ে হন। মঙ্গলবার সন্ধ্যায় জুয়েল রানা ও তার আরেক সহকর্মী কুড়িগ্রাম শহর থেকে শুলকুর বাজার হয়ে বাড়ি ফেরার সময় ওই ব্রিজের কাছে নৌকায় উঠলে মাঝিরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে সংবাদ প্রকাশের জের ধরে জুয়েল রানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার ওপর হামলা চালান।

শুধু তাই নয়, সংঘবদ্ধ মাঝিরা জুয়েল রানাকে নৌকা থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে প্রাণনাশের হুমকি দেন। এসময় তার সঙ্গে থাকা সহকর্মী ফজলুল করিম ফারাজী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করেন জুয়েল রানা।

এ ব্যাপারে জুয়েল রানা জানান, ওই রাস্তা দিয়ে তিনি নিয়মিত যাতায়াত করেন। সাধারণ মানুষের দুর্ভোগ এবং নৌকায় চড়ে পারাপারে ভাড়া নিয়ে বিড়ম্বনার শিকার যাত্রীরা প্রায়ই তাকে অভিযোগ করেন। বিভিন্ন জনের অভিযোগের ভিত্তিতে তিনি একটি সংবাদ প্রকাশ করলে মাঝিরা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। এসময় নৌকা থেকে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে তাকে হত্যার হুমকি দেন। পরে সহকর্মীসহ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছি।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার  বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991