বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা, ক্যামেরা ও লোগো ভাঙচুর থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

 

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি: পাবনা সাঁথিয়ায় বাড়িঘর ভাংচুরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় কয়েকজন সাংবাদিক।

এ সময় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ক্যামেরা-লোগো ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে হামলাকারীরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুইজনকে আটক করেছে। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকদের পক্ষে সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আটক দুইজন হলেন, রাঙ্গামাটিয়া গ্রামের মৃত একেন আলী সরদারের ছেলে নাসির সরদার (৪২) ও হেলাল সরদার (৪৫)।

অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাঙ্গামাটি গ্রামে তৈয়ব আলীর বাড়িঘর ভাংচুরের সংবাদ সংগ্রহ করতে যান সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার সাঁথিয়া প্রতিনিধি মানিক মিয়া রানাসহ কয়েকজন সাংবাদিক।

এ সময় তার সাথে ছিলেন, প্রতিদিনের সংবাদের পাবনা জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, আরটিভির পাবনা উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম, মোহনা টিভির পাবনা পূর্ব প্রতিনিধি ইকবাল হোসেন, আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিক এবং চ্যানেল এস ও মানবকন্ঠের সাঁথিয়া প্রতিনিধি এম জে সুলভ।

ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরকৃত ঘরবাড়ির ছবি তোলার সময় উল্লেখিত সাংবাদিকদের বাধা দিয়ে তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন দুই ভাই নাসির ও হেলাল। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি বলে দাবি ভুক্তভোগী সাংবাদিকদের।

একপর্যায়ে আরটিভির প্রতিনিধি তাইজুল ইসলাম ভিডিও ধারণ করতে গেলে তার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিকের লোগো (বুম) ভাঙচুর করে পুকুরে ফেলে দেয় অভিযুক্তরা।

এ ঘটনা তাৎক্ষনিক মুঠোফোনে পুলিশকে অবগত করেন ভুক্তভোগী সাংবাদিকরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে নাসির ও হেলাল নামের দু’জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এই ঘটনায় সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা বাদী হয়ে দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা বলেন, ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। সেইসাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দু’জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991