শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
ঘোষনা
৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক

সংসদীয় আসন সিরাজগঞ্জ-৬ নৌকার প্রার্থী চয়ন ইসলামের বিরামহীন প্রচার-প্রচারনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৬ বার পঠিত

 

কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার:৷ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভিন্ন ভিন্ন কৌশলে প্রচার- প্রচারনা শুরু করেছেন । আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চয়ন ইসলাম দলীয় নেতাদের সাথে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বিরামহীনভাবে প্রচার-প্রচারণা ও গনসংযোগ শুরু করেছেন।

গত দুই দিনে তিনি শাহজাদপুর পৌরসভা সহ উপজেলার খুকনী, কৈজুরী, জালালপুর, বেলতৈল, পোরজনা ও হাবিবুল্লাহনগর ইউনিয়নের ১০টি স্থানে নির্বাচনী সভা ও পথসভা করেছেন। এছাড়াও পৌরসভার ৯ টি ওয়ার্ডে তিনি মতবিনিময় সভা করেছেন।

এসব সভায় চয়ন ইসলাম শাহজাদপুর সহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রজ্ঞা, দূরদৃষ্টি ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে শাহজাদপুরে যে ব্যপক উন্নয়নমূলক কাজ হয়েছে তা দৃশ্যমান। তাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। চয়ন ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে শাহজাদপুরকে মাদক, সন্ত্রাস, দূর্নীতি ও চাঁদাবাজী মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

অন্যদিকে বিএনপি – জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন বর্জন করে হরতাল অবরোধের নামে তারা দেশব্যাপী আগুনসন্ত্রাস, হত্যা ও নাশকতার পথ বেছে নিয়েছে। বিএনপি – জামায়াত নির্বাচনকে ভয় পায় তাই তারা দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করে অবৈধ পথে ক্ষমতায় আসতে চায়। তিনি বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মকান্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসব সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সহ -সভাপতি সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, সাবেক পৌরসভার মেয়র নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি, ভিপি আব্দুর রহিম, সদস্য আওয়ামী লীগ শাহজানপুর উপজেলা কে এম নাছির উদ্দীন, সদস্য আওয়ামী লীগ শাহজানপুর থানা আমিরুল ইসলাম শাহু, আব্দুল আউয়াল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার, সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, সাধারন সম্পাদক মারুফ হোসেন সুনাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ রাসেল সহ নির্বাচনী প্রচারণায় দশটা ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন চয়ন ইসলামের সঙ্গে এর মধ্যে বক্তব্য রাখেন সনাতনী ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান এবং হাবিবুল্লা নগর ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু ও অ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ – ৬ আসন গঠিত। এ আসনে জাসদ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, তৃনমুল বিএনপি, বিএনএম, বিএসপি ও একজন সতন্ত্র সহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991