সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

“সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভা”

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৮০ বার পঠিত

মোঃআশরাফুল ইসলাম রাজু জেলা ব্যুরো প্রধান নীলফামারীঃ বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনসহ নতুন সংবিধান প্রণয়নের দাবিতে নীলফামারী শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২১শে আগষ্ট বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার আয়োজনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারি আব্দুল মজিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিয়ন। তিনি বলেন, “কেউ এ দেশকে নিজের দেশ মনে করে শাসন করেনি, বরং বিদেশি এজেন্ট সেজে এ দেশকে শাসন করেছে। সংস্কারের আগে একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে মরিয়া হয়ে উঠেছে, অথচ জনগণের প্রকৃত দাবি হলো সংস্কার ও নতুন সংবিধান।” বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলার যুগ্ম সমন্বয়কারি শাহ আজিজুর রহমান ও মোহাইমিনুর রহমান সানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা এনসিপি’র সদস্য ও দপ্তর সম্পাদক আখতারুজ্জামান খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারি রেজাউল করিম রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991