শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান আমিনুল হকের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, দেশ ও দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ত্ব এবং গণতন্ত্র রক্ষায় জনগণকে সচেতন হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

“আমার দেশ, আমার মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি”—এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন রূপনগর থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ রক্ষা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় আমিনুল হক তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়ভাবে কাজ করছে। সরকারের ভেতরেই বসে তারা বিচার বিভাগ, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাতে বাংলাদেশের মানুষ এক স্বস্তি অনুভব করেছিল। কিন্তু সেই স্বস্তি কিছু স্বার্থান্বেষী মহল, বিশেষ করে তথাকথিত ‘আলবাটর বাহিনীর’ কিছু নেতা মেনে নিতে পারেনি। তারা এখন সংস্কার ও বিচারের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।”

সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে আমিনুল হক বলেন, “সংস্কার একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু ১১ মাস পার হয়ে গেলেও আজ পর্যন্ত আমরা সংস্কারের ‘স’ কিংবা বিচারের ‘ব’ পর্যন্ত দেখিনি। অথচ এখনো নির্বাচনকে বানচাল ও বিলম্বিত করার পাঁয়তারা চলছে। এই চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না।”

এসময় বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে যেমন পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা হচ্ছে, তেমনই রাজনৈতিক সচেতনতাও বাড়ানো হচ্ছে জনগণের মধ্যে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আমিনুল হককে নিয়ে রূপনগর থানা বিএনপির নেতাকর্মীরা স্থানীয় এলাকায় নিম গাছের চারা রোপণ করেন।

রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক এর সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আমজাদ হোসেন মোল্লা, থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, অলিউল হাসানাত তুহিন, খায়রুল কবির নয়ন, মোঃ আইয়ুব আলী, রূপনগর থানা বিএনপির সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, যুবদল রূপনগর থানার সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, স্বেচ্ছাসেবক দল রূপনগর থানার আহবায়ক কায়সার হামিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল, মহিলাদল থানা আহবায়ক আফরোজা বেগম শিল্পী সদস্য সচিব শিল্পী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991