শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

সঙ্গীত শিল্পী নদী ও হেমা জুটির নতুন আরো একটি গান সম্প্রতি মুক্তি পেয়েছে “বন্ধুৱে” শিরোনামে “আর টিভি” ফোক স্টেশনে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

বিনোদন ডেস্ক:সঙ্গীত শিল্পী নদী শৈশব থেকেই সঙ্গীতচর্চা শুরু হয়। ছোটবেলাই নানা মঞ্চে সঙ্গীত পরিবেশনে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। খুব অল্প সময়েই কাজ করেছেন সঙ্গীত জগতের বেশ পরিচিত ব্যক্তিদের সাথে। নদী ২০০৪ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। ২০০৯ সালে সারা বাংলাদেশ ছায়ানট আয়োজিত জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলনে প্রথম স্থান অর্জন করেন।

 

একই বছর চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে গানের জগতে পা রাখেন নদী। এরপর একক ও দ্বৈতগানের পাশাপাশি প্লেব্যাকেও অংশ নেন তিনি। ২০১৫ সালে নিজের নামেই একক নিয়ে হাজির হন তিনি। ‘নদী’ নামের সেই অ্যালবামটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। চ্যানেল আই সেরাকন্ঠ সংগীত প্রতিযোগিতা থেকে উঠে আসা প্রতিযোগীদের মধ্যে যে ক’জন শিল্পী এরইমধ্যে সংগীতে ভালো অবস্থান তৈরি করেছেন তাদের মধ্যে মৌমিতা তাশরিন নদী অন্যতম। এ প্রতিযোগিতার পর বেশ কিছু মৌলিক গান উপহার দিয়েছেন এ শিল্পী, যেসব বেশ শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো বাপ্পা মজুমদারের সঙ্গে নদীর গাওয়া ‘জলছায়া’, আসিফ আকবরের সঙ্গে ‘আজ হারাই’, তারেক এ এফএম এর সঙ্গে ‘মুগ্ধতা’, একক কণ্ঠে ‘ডুবসাতার’, ‘দেশি গার্ল’সহ আরও বেশ কিছু গান। নদী খুব অল্প কিন্তু ভালো মানের কাজে বিশ্বাসী। আর এ কারণেই গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে রাজি নন তিনি। বর্তমানে নিজের নতুন একক অ্যালবামের কাজ করছেন। পাশাপাশি স্টেজ শো ও টিভি অনুষ্ঠান করছেন খুব বেছে বেছে। কন্ঠ শিল্পী নদী বলেন, আমার বড় বোন সৈয়দা হেমা লিখা বেশ কিছু আমার গাওয়া গান ইতিমধ্যে মুক্তি পেয়েছে। সৈয়দা হেমার লিখা মা কে নিয়ে “আসবেনা ফিরে মা তুমি” দর্শক শ্রোতার মনে জায়গা কররে নিয়েছে। সৈয়দা হেমা আপুর লিখা এটি একটি বিশেষ গান। “তোমার মাঝে হারিয়েছি” “এই তো ভালোবাসা বলে নাকি” কথা দিলাম তার মধ্যে অন্যতম।

 

সম্প্রতি মুক্তি পাওয়া,

“বিরহের ঐ অথৈ জলে প্রেম গেলো ডুবিয়া বন্ধুৱে” এই নতুন ফোক গানটি আর টিভি মিউজিকে এসেছে এ বছরের শেষে সৈয়দা হেমার লিখা একটি ফোক গান। গানটির মিউজিক কম্পোজার হৃদয় হাসীন, নদীর কণ্ঠে আর টিভি ফোক স্টেশন সিজন সিক্সে এর ব্যনারে মুক্তি পেয়েছে। গানের সম্পর্কে জানতে চাওয়া হলে গানের গীতিকার সৈয়দা হেমা বলেন। এই গানটি আমার স্বপ্নের একটা গান এই গানটির কথা সবাই কে আমি আগেই থেকে জানিয়ে ছিলাম। অনেকদিন থেকেই অপেক্ষা ও এক্সসাইটেড ছিলাম গানটি নিয়ে, কবে আসবে…? ফাইনালি হটাৎ গানটি পেয়ে অনেক ভালো লাগছে , সবার সাথে গানটি শেয়ার করলাম। এই গানটি প্রিয় ছোট বোন নদীর কণ্ঠে অসাধারণ লেগেছে। কথা ও সুর, মিউজিক নদীর গায়কী কন্ঠে এক কথায় অসাধারণ! আমার কাছে এই গান বেস্ট একটি গান বলে নামে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991