শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

সন্তান হত‌্যার দা‌য়ে মা‌য়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসায় প্রতিহিংসা পরায়ন হয়ে ৫ বছর বয়সী ছেলে শাহিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার দায়ে নাছিমা খাতুন (৩৫) নামের এক সৎমাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজ রবিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম এই রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত নাছিমা বেগম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর ভাবনিপুর গ্রামের উন্তার মৃধার মেয়ে। খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের বাদশা প্রামাণিকের দ্বিতীয় স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে ঈদ উপলক্ষে জামা কেনার জন্য দুই সন্তানকে বাদশার বাড়ি দিয়ে যায় শ্বশুর। এতে ক্ষিপ্ত হয়ে দুপুরের খাবার খাওয়ার সময় ছোট ছেলে শাহিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে দেয় শাহিনের সৎ মা নাছিমা বেগম।

খাবার খেয়ে শাহিন অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এই ঘটনার পরের দিন নাছিমার স্বামী খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের হাচেন প্রামাণিকের ছেলে বাদশা বাদী হয়ে খোকসা থানা একটি মামলা দায়ের করেন।মামলায় গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে নাছিমা সৎ ছেলে শাহিনকে হত্যার কথা স্বীকার করেন। এবং ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। দীর্ঘ শুনানি শেষে আজ রবিবার এই মামলার রায় ঘোষণা করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991