মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

সন্দ্বীপে ছাত্রলীগ-যুবলীগ নেতা ‘ইয়াবাসহ’ গ্রেপ্তার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ছাত্রলীগের এক নেতা ও যুবলীগের এক কর্মীকে ইয়াবা সেবনের অভিযোগে বেদম মারধর করে এক জনপ্রতিনিধি পুলিশে তুলে দিয়েছেন।রোববার রাত নয়টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

মারধরে আহত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর চিকিৎসার জন্য সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তাঁর নাম সজীব হাসান ওরফে সাগর।তিনি দক্ষিণ সন্দ্বীপ কলেজ ছাত্রলীগের সভাপতি।একই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাঁর বন্ধু সারিকাইত ইউনিয়ন যুবলীগের কর্মী মেহেদী হাসানকে।

 

মগধরা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার এবং সন্দ্বীপ উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিব জাহাঙ্গীরসহ কয়েকজন মিলে ইয়াবা সেবন অবস্থায় হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়।পরে পুলিশ এসে থানায় নিয়ে যায়।

 

স্থানীয় সুত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে দক্ষিণ সন্দ্বীপ কলেজ ছাত্রলীগের সভাপতি সজীব হাসান সাগর ইয়াবা সেবন করে আসছিলো।এছাড়া যুবলীগকর্মী মেহেদী হাসানও ইয়াবা সেবন করেন।

 

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন,ওই দুজন মিলে ইয়াবা সেবন করছিলেন।এ সময় তাঁরা হাতেনাতে ৪০টি ইয়াবাসহ ধরা পড়েন।তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991