বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

সন্দ্বীপ পৌরসভার বাজেট অধিবেশন ও TLCC সভা অনুষ্ঠিত,জনকল্যাণমূলক কর্মসূচির প্রতি জোর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৪২ বার পঠিত

 

মোজাম্মেল হোসেন,সন্দ্বীপঃ সন্দ্বীপ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধিবেশন ও TLCC (Town Level Coordination Committee) এর সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৯ জুলাই)পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মংচিংনু মারমার সভাপতিত্বে এই অধিবেশনে সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলরবৃন্দ,পৌর কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে রাজস্বখাতে ৩ কোটি ৯১ লক্ষ টাকা ও উন্নয়ন খাতে ৫০ কোটি সহ সর্বমোট ৫৩ কোটি ৯১ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়, যার মধ্যে রাজস্ব আয়, সরকারি বরাদ্দ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা অন্তর্ভুক্ত। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, পরিচ্ছন্নতা,ড্রেনেজ ব্যবস্থা, সড়ক উন্নয়ন ও পানি সরবরাহ খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম,সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, শিক্ষা অফিসার মাহমুদুল হক,জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সরকার,পৌরসভার সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া, উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলম,পৌর নক্সাকার রবিউল ইসলাম, সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন,মোঃ কাউছার,রোজিনা আক্তার,বিএনপি নেতা যথাক্রমে জাকের হোসেন বিপুল,মোঃ মাইনউদ্দীন,সাইফুর রহমান শামীম,আনোয়ার হোসেন,মোঃ আকরাম হাছান, নাগরিক সমাজের প্রতিনিধি মোঃ সোহেল রানা আকবর, মাকছুদুর রহমান বাবুল, মাস্টার আকবর হোসেন,পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এস এম মশিউল আলম শিবলী, ডা. সোহরাব হোসেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান ,এনজিও প্রতিনিধি বাদল রায় স্বাধীন,দুলাল চন্দ্র দাশ সহ আরো অনেকে।

পৌর প্রশাসক মংচিংনু মারমা তার বক্তব্যে বলেন, “এই বাজেট জনসাধারণের মৌলিক চাহিদা পূরণ এবং নাগরিক সেবা নিশ্চিত করার জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গঠনে বদ্ধপরিকর।”

এছাড়াও অধিবেশনে বিগত বছরের বাজেটের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, বর্তমান আর্থিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

স্থানীয় ভারপ্রাপ্ত কাউন্সিলরগণ ও উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় জনগন ও গনমাধ্যম কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে চলমান সমস্যার কথা তুলে ধরেন এবং তা বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সাধারণ জনগণের মতামত গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনায় অংশগ্রহণমূলক প্রশাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পৌর কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991