শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

সমাজে শান্তি প্রতিষ্ঠায় ৯৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ কর্তৃক সামাজিক মতবিনিময় ও আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০২ বার পঠিত

 

ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার: সামাজিক নিরাপত্তা, ঐক্য ও শৃঙ্খলাময় সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একসঙ্গে বসবাসের স্বার্থে সামাজিক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করেছে ৯৪ নং ওয়ার্ড পশ্চিম সেনপাড়া পর্বতা এলাকার সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার ওয়াই.এম.সি.এ স্কুল মাঠে ৯৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেনের হোসেনের সভাপতিত্বে ও বিএনপির কার্যনির্বাহী সদস্য মো:মামুন(ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) কে প্রধান অতিথি করে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ৯৪ নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে একে অপরের প্রতি সামাজিক দায়বদ্ধতা,মাদক মুক্ত ও শৃঙ্খলা ভাবে বসবাসের জন্য আহ্বান জানান।এছাড়াও ৫ই আগস্ট সরকার পতনের পর মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।প্রতিনিয়ত সন্ত্রাসীরা জনদুর্ভোগ সৃষ্টি করে চলছে।এগুলো মোকাবিলা করার জন্য সকলকে ঐক্য থাকারও আহ্বান জানান স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো: মামুন বলেন -১৭ বছর দেশের মানুষের মধ্যে হিন্দু,মুসলিম,বৌদ্ধ খ্রিষ্টান এমন প্রথা চালু করে একটি মহল আমাদেরকে ভুলিয়ে ফেলেছে যে আমরা বাঙালি।কিন্তু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সমাজে কোন হিংসা-বিদ্বেষ থাকবে না। বিএনপির নেতৃত্বে দেশ হবে সোনার বাংলাদেশ।

এছাড়াও সমাজে শান্তি প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে স্থানীয় নেতৃবৃন্দ সহ অনেকে বক্তব্য রাখেন।

একসময় অন্যান্যদের মধ্যে কাফরুল থানা বিএনপির আহবায়ক হাসান চৌধুরী,৯৪ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক তাজুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আনোয়ার হোসেন সেলিম, স্বেচ্ছাসেবক দলের নবী রহমান, সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন, ইলিয়াস হোসেন মামুন, রিপন,আবুল হোসেন, ১৩ নং ওয়ার্ডের মেজবাউদ্দিন সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পশ্চিম সেনপাড়া পর্বতা ইউনিট বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে যাদের প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক বাংলাদেশ অর্জন হয়েছে সে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991