শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ  

মোঃ আবু তাহের
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৫৩ বার পঠিত

ভোলা জেলার লালমোহন থানার ৩নং ধলীগৌরনগর ইউপি ৩নং ওয়ার্ড, করিমগঞ্জ মৌজার সফিউল আলমের বাড়ীর, (পূর্ব নামঃ আব্দুর রশিদের বাড়ী) পৈত্রিক সম্পত্তি বন্টন এবং খরিদা সম্পত্তি নিয়ে বড় ভাই সফিউল আলমের সাথে অন্যান্য ভাই বোনদের দীর্ঘ দিনের বিরোধ খুনে পরিনত হয়।

 

আজ ০৩/১১/২০২২ তারিখ, সকাল আনুমানিক ৯:০০ ঘটিকার দিকে পিয়ারা ও ফাতেমা নামে দুই বোন তার বাবার বসত বাড়ীতে পৈত্রিক সম্পত্তি দেখতে গেলে সফিউল আলম ও তার ছেলে-মেয়ে, জামাতা এবং স্থানীয় রং মিত্রী ফারুকসহ কিছু গ্যাং একত্রিত হয়ে পিয়ারা ও ফাতেমাকে উদ্দেশ্য করে শুরুতে তাদের চোঁখে মুখে লাল মরিচের গুড়া চিটিয়ে এলোপাতারী দা, রানদা, রড দিয়ে পিটিয়ে ফাতেমার হাত ভেঙে দেয় এবং সম্পন্ন শরীরে প্রচুর পরিমাণে জখম করে ও ফাতেমার মাথায় দা দিয়ে কোপ দেয়। সফি,রহিমা,নয়ন,মেছবাহ,শাকিল,মুক্তা মিলে তাদের উপর নির্যাতন চালায় পরে ফাতেমা ও বোন পিয়ারার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

 

প্রথমে লালমোহন হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফাতেমার অবস্থা আশংকাজনক দেখে তাদেরকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন ।

 

বর্তমানে তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

 

ভুক্তভোগী পিয়ারা বেগম অভিযোগ করে জানান, আমার বাবা মা দীর্ঘদিন আগে মৃত্যু বরণ করেন, আমরা ৩ ভাই ৩ বোন শফি দুই ভাই বোনদের মধ্যে সবার বড়। আমাদের ওয়ারিশি সূত্রে পাওয়া সম্পত্তি সফি আমাদেরকে কোনো মতে বুঝ দিতেছেনা এবং আমাদের কোনো খোঁজ খবর নেয়না ।

 

আমরা জমির ভাগ চাইতে গেলে বিভিন্ন ধরনের হুমকিধামকিসহ মারপিট করে। গত ৩ নভেম্বর সকাল ৯ টার সময় আমরা বড় ভাই শফির বাড়িতে আসলে কোনো কথা বলার সুযোগ না দিয়ে শফি ও তার স্ত্রী সন্তানরা দেশি অস্ত্র সস্র নিয়ে আমাদের উপর হামলা করে।

 

এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পিয়ারা আরো জানান সফিউল আলম স্থানীয় কিছু কু-চক্র মহলের যোগ সাজেসে ও ইন্ধনে ভাই-বোনদের পৈত্রিক সম্পত্তি নিজের নামে জাল দলিল করে (জাল দলিল নং ৭২১৪, সাল ১৯৮২) ভোগ দখল করার পায়তারা করতেছে এবং অন্যান্য ভাই-বোনদের দখল থেকে বিতারিত ও পৈত্রিক সম্পত্তি বন্টন না দেওয়ার জন্য স্থানীয় কিছু গ্যাং-কে হাত করায় মূলত আজকের এ খুন সংঘটিত হয়। তিনি বলেন এ সকল গ্যাং ও স্থানীয় কু-চক্র মহলের হোতা জারা রয়েছেন, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 

অপরদিকে অভিযুক্ত শফি দুই এ হামলার ঘটনা অস্বীকার করে বলেন,বোনরা আমার ছোট কিন্ত তার আরো আমাকে অপমান অপদস্ত করে। গালিগালাজ করেছে এবং আমার গাছ গাছড়া কেটে ফেলেছে।

 

 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত পিয়ারা বেগম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991