সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ও ডোবা ভরাটের দাবিতে মানববন্ধন।

আরিফুল ইসলাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৪৮৭ বার পঠিত

বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ও ডোবাসহ মাঠ ভরাটের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ওই বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল রোববার বেলা সাড়ে ১০টায় ‘দক্ষিণ-পূর্ব লেমুয়া এলাকার জনগন’ এর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মো. বাদল আকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল আলম, পাথরঘাটা প্রেসক্লাবের সহসভাপতি আমিন সোহেল, রায়হানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন জমাদ্দার ও স্থানীয় সমাজসেবক মোহাম্মদ বশির প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বড় ডোবা থাকায় বিদ্যালয়ের
শিশু শিক্ষার্থীদের আসা-যাওয়ার পথে ও মাঠে খেলাধুলা করার সময় ঝুঁকির মধ্যে থাকতে হয়। আর বৃষ্টির মৌসুমে ওই ডোবার কারণে পুরো মাঠটি জলাবদ্ধতা থাকে। এ ছাড়াও বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি ওয়াল না থাকায় পুরো বিদ্যালয়টি অরক্ষিত হয়ে পড়ে। এতে ছুটির পর যেমন বখাটেরা বিদ্যালয় বারান্দায় আড্ডা দেয় তেমনি গরু ছাগল বিদ্যালয় ঢুকে পরিবেশ নোংরা করে দেয়। তাই দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত সীমানার চারদিকে বাউন্ডারি দেয়াল ও বিদ্যালয়ের সামনে ডোবা ভরাটের দাবি করা হয়েছে মানববন্ধনে।

মানববন্ধনে রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল আলম বলেন, দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ও ডোবা ভরাটের দাবি দুইটি জনগুরুত্বপূর্ণ। তাই এ ব্যাপারে শিক্ষা বিভাগ দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশা করছি।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম বলেন, বিদ্যালয়ের বাড্ডারি ওয়ালের বিষয়টি দ্রুত অগ্রধিকার ভিত্তিতে প্রস্তাব পাঠিয়ে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মাঠসহ ভরাটের বিষয়টি উপজেলা সমন্বয় মিটিং এ আমরা তুলে ধরবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991