শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

সরকার ডাকাতে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩৫৯ বার পঠিত

যে দেশে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর নামে টিসিবির কার্ড হয়, সে দেশে গরিবদের উপহাস করা হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোল মডেলের এ দেশে এই সরকার জনগনের সাথে ডাকাতি করছে। চলমান টিসিবির কার্ড বিতরণ নিয়ে দলীয়করণ এবং অরাজকতা এখন জনগণের কাছে পরিষ্কার। এই সরকার এখন সব ক্ষেত্রেই ডাকাতি করতে ব্যাস্ত। এজন্যই শেখ মুজিব বলেছিল, আমি পেলাম চোরের খনি, সবার কম্বল আছে আমার কম্বল নেই।

বৃহস্পতিবার ৩১ মার্চ দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আওয়ামী লীগ সরকার ভোট ডাকাত উল্লেখ করে তিনি বলেন, তাদের আমলে কোনো দিনই দেশে সুষ্ঠু, ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। হাসিনার আমলে নির্বাচন হলে আমরা ভোটকেন্দ্রেই যেতে পারবো না। তত্বাবধায়ক সরকারের আওতায় ভোট হতে হবে। এই সরকার সমস্ত নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা নির্বাচন চাই। কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে রয়েছে। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর নামে হাজারো হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শুধু ঠাকুরগাঁও সদর উপজেলাতেই সাড়ে ৭ হাজার রাজনৈতিক মামলা দিয়েছে এ সরকার।

এর আগে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ৩৫০ আসনের মধ্যে ৩০০ আসনেই জয়লাভ করবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় দেশে ছিল না। ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে আওয়ামী লীগ। পরে হাত-পা ধরে ক্ষমতায় এসেছ। যতবার বাংলাদেশের মানুষ বিপদে পড়েছে, ততবার বিএনপিকে পাশে পেয়েছে।

আন্দোলনের কোনো বিকল্প নেই, আন্দোলন করে অবাধ নিরপেক্ষ নির্বাচন ২৩ সালে আদায় করে নেব উল্লেখ করে রমিন ফারহানা আরো বলেন, বিএনপি গণমানুষের দল, সাধারণ মানুষের দল। বিগত সময়ে দলীয় এবং বিরোধীমত পোষণকারীদের বিরুদ্ধে যত ধরনের হামলা, নির্যাতন, পুলিশি হয়রানি ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সময়মতো এর প্রত্যেকটির জবাব নেওয়া হবে। গুম এবং খুনের সাথে অভিযুক্ত সরকারি এজেন্সির প্রত্যেক কর্মকর্তাদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারী দেন। আন্দোলনের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও জানান তিনি।

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোকনউদ্দিন ভূইয়ার সভাপত্বিতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991