শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মোঃ-রুবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী এক সফল যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। অভিযানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে অংশগ্রহণ করেন।

জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ২০২৫ (রবিবার) বিকাল আনুমানিক ৪টা ০০ মিনিটে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের পি.বি.সি ইটভাটা এলাকায় মাদক কেনাবেচা চলার গোপন সংবাদ পায় কালিকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। খবরের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে

নিজাম উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত নিজাম উদ্দিন পূর্ব নোয়াগাঁও গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।

আটকের পরপরই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিষয়টি সেনাবাহিনীর লেফট্যানেন্ট সাইফ আসিয়া নিজামুদ্দিনকে অবহিত করেন। সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি শেষে উদ্ধারকৃত ১৬০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানার এসআই আবুল কালামের কাছে হস্তান্তর করা হয়।

এই সফল অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাহসিকতা ও সক্রিয় ভূমিকা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন,

মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। এ ধরনের সমন্বিত মাদকবিরোধী কার্যক্রম ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991