মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
ঘোষনা
এনসিপি’র পক্ষ থেকে ভোলা – ২ আসনের জনগণকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা : মেহেদী হাসান শরীফ স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার

সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসার শুভ উদ্বোধন হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪১ বার পঠিত

মোঃ রেজাউল করিম খান ভ্রাম্যমান প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে থানা সংলগ্নে অবস্থিত সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসার শনিবার সকাল ১১ ঘটিকায় শুভ উদ্বোধন করা হয়েছে। ইহকাল ও পরকালীন জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য আদর্শ মুসলিম ও সুনাগরিক তৈরির দৃঢ় প্রত্যয়ে কোরআন ও হাদীসের আলোকে সরকারী নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে বাস্তব ভিত্তিক পাঠ্যক্রম, বিজ্ঞান ও প্রযুক্তি গত শিক্ষা দান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ সাধন করে বাস্তব জীবনে ইসলামী সংস্কৃতি অনুসরণ ও মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন করাই অত্র প্রতিষ্ঠানের লক্ষ ও উদ্দেশ্য।

অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক/মুহতামিম মাওঃ মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদানসহ অত্র প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সলঙ্গা থানা আ’লীগের সভাপতি জনাব আলহাজ্ব রায়হান গফুর সাহেব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা আ’লীগের সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান (লাভু), বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রশিক্ষক মাওঃ মোঃ আনোয়ার এলাহী, মুফতি মোঃ আখতারুল ইসলাম সাহেব, হাফেজ আল-আমিন, সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসার পরিচালক এসএম ফারুক হায়দার সহ স্থানীয় রাজনৈতিক, সমাজসেবক, সাংবাদিক, মোয়াল্লিম মোয়াল্লিমা প্রশিক্ষণ কোর্সের ছাত্র/ছাত্রী এবং অত্র প্রতিষ্ঠানের ভর্তিকৃত ছাত্র/ছাত্রী, অভিভাবক অভিবাকিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে মুসলিম উম্মার শান্তি কামনা করে ও অত্র প্রতিষ্ঠানের সফলতা অর্জনের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ আব্দুর রউফ সাহেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991